সর্বশেষ

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আজ

টিউলিপের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হতে পারে আজCity ads Investment (1)

বাংলাদেশের একটি আদালত আজ রোববার (১৩ এপ্রিল) ব্রিটিশ পার্লামেন্ট সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ যুক্তরাজ্যের নাগরিক এবং একসময় সে দেশের নগর উন্নয়ন মন্ত্রী ছিলেন। তবে একটি ফ্ল্যাট সংশ্লিষ্ট বিতর্কের জেরে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়েছিল।

অভিযোগ রয়েছে, রাজধানীর পূর্বাচল এলাকায় তার মা শেখ রেহেনা, ভাই রেদওয়ান ববি সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকের নামে প্লট বরাদ্দ নিতে প্রভাব খাটিয়েছেন টিউলিপ। শেখ হাসিনার ক্ষমতা থাকার সময়ই এসব বরাদ্দ নিশ্চিত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে দায়ের করা মামলার চার্জশিট গত সপ্তাহে আদালতে জমা পড়ে এবং আজ তা পর্যালোচনা করবেন ঢাকার একটি বিচারক।

ডেইলি মেইল আরও জানায়, আদালত যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তাহলে টিউলিপ সিদ্দিক বিদেশে অবস্থানরত একজন অভিযুক্ত হিসেবে বিবেচিত হবেন। এমন পরিস্থিতিতে বাংলাদেশ তার প্রত্যর্পণের (extradition) জন্য যুক্তরাজ্যের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানাতে পারে।

পূর্বাচলের প্লট কেলেঙ্কারিতে মোট ১৬ জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে, যাদের মধ্যে শেখ হাসিনার পরিবারের সদস্য রয়েছেন ছয়জন। যদিও টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন।

এছাড়া রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে প্রায় ৩.৯ বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগেও টিউলিপের নাম উঠে আসে। এ ছাড়া লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠদের দেওয়া একটি ফ্ল্যাটে বসবাস নিয়ে ভুল তথ্য দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব বিতর্কের চাপেই ২০২২ সালে তাকে মন্ত্রিত্ব ছাড়তে হয়। এখন নতুন করে পূর্বাচল প্লট দুর্নীতির অভিযোগে আইনি চাপে পড়েছেন তিনি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03