সর্বশেষ

বাংলাদেশের ওপর শুল্ক স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ড. ইউনূস

বাংলাদেশের ওপর শুল্ক স্থগিত, ট্রাম্পকে ধন্যবাদ জানালেন ড. ইউনূসProbashir city Popup 19 03

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের ৭৫টিরও বেশি দেশের ওপর আরোপিত পারস্পরিক বা পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। এই তালিকায় রয়েছে বাংলাদেশও। বাংলাদেশের ওপর শুল্ক স্থগিত করার সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় ড. ইউনূস লেখেন, “শুল্ক কার্যকর ৯০ দিন স্থগিত করার আমাদের অনুরোধে ইতিবাচক সাড়া দেওয়ায় আপনাকে ধন্যবাদ মিস্টার প্রেসিডেন্ট। আপনার বাণিজ্য এজেন্ডাকে সহায়তা করতে আমরা আপনার প্রশাসনের সঙ্গে কাজ অব্যাহত রাখব।”

গত সপ্তাহে বাংলাদেশসহ একাধিক দেশের ওপর পারস্পরিক শুল্ক হিসেবে ৩৭ শতাংশ হারে শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে বুধবার দেওয়া নতুন ঘোষণায় এসব দেশের ওপর সেই শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্তে সাময়িক স্বস্তি পেয়েছে সংশ্লিষ্ট দেশগুলো।

তবে চীনের ক্ষেত্রে ভিন্ন পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ ১০৪ শতাংশ থেকে বাড়িয়ে ১২৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ‘ট্রুথ’-এ তিনি লেখেন, “বিশ্ববাজারের প্রতি চীন যে অসম্মান দেখিয়েছে, সেটির ভিত্তিতে আমি চীনের ওপর শুল্কের পরিমাণ বাড়াচ্ছি।”

অন্যদিকে যেসব দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুতি দেখিয়েছে এবং কোনো পাল্টা ব্যবস্থা নেয়নি, তাদের জন্য শুল্কের হার ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে এবং তাৎক্ষণিকভাবে তা কার্যকর হয়েছে। ট্রাম্প উল্লেখ করেন, এই উদ্যোগ বাণিজ্য সম্পর্কে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থানকে শক্তিশালী করবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03