সর্বশেষ

ইসরাইলকে সহায়তার প্রতিবাদ করায় মাইক্রোসফটের ২ প্রকৌশলী বরখাস্ত!

ইসরাইলকে সহায়তার প্রতিবাদ করায় মাইক্রোসফটের ২ প্রকৌশলী বরখাস্ত!City ads Investment (1)

ইবতিহাল আবৌসাদ নামে মাইক্রোসফটের এআই বিভাগের একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে সোমবার (৭ এপ্রিল) ‘ইচ্ছাকৃত অসদাচরণ, অবাধ্যতা বা কর্তব্যে অবহেলার’ জন্য বরখাস্ত করা হয়েছে। তিনি মরোক্কোর নাগরিক বলে জানা গেছে।

তবে আবৌসাদ আগেই পদত্যাগপত্র দিয়েছিলেন বলে জানিয়েছে কিছু গণমাধ্যম।

আরেক ইঞ্জিনিয়ার ভারতীয় বংশোদ্ভূত ভানিয়া আগরওয়াল আগামী ১১ এপ্রিল পদত্যাগ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু সোমবার তাৎক্ষণিকভাবে তার পদত্যাগ কার্যকর করে মাইক্রোসফট।

গেল শুক্রবার সংস্থাটির ৫০তম বার্ষিকী অনুষ্ঠানে আবৌসাদ ‘এআই সিইও’ মুস্তফা সুলেমানের উপস্থাপনার সময় প্রতিবাদ করেন। তিনি চিৎকার করে বলেন, তার (মুস্তফা) হাত রক্তে রঞ্জিত। তিনি মাইক্রোসফটের বিরুদ্ধে ‘এআই অস্ত্র’ দিয়ে ইসরাইলি সেনাবাহিনীকে সহায়তা করার অভিযোগ করেন।

ভানিয়া আগরওয়ালও একইভাবে একটি ইমেইলে তার উদ্বেগ প্রকাশ করেছেন। যেখানে তিনি মাইক্রোসফটের বিরুদ্ধে ইসরাইলি বাহিনীকে প্রযুক্তি সহায়তার তীব্র সমালোচনা করেছেন এবং কোম্পানিটিকে চিহ্নিত করেছেন নজরদারি, বর্ণবাদ এবং গণহত্যা সমর্থনে সহযোগী হিসেবে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup