সর্বশেষ

জেজু এয়ারের বিধ্বস্ত সেই বিমানের ইঞ্জিনে মিলেছে হাঁসের ডিএনএ

জেজু এয়ারের বিধ্বস্ত সেই বিমানের ইঞ্জিনে মিলেছে হাঁসের ডিএনএProbashir city Popup 19 03

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে গত মাসে দুর্ঘটনায় পতিত জেজু এয়ারের একটি বোয়িং ৭৩৭-৮০০ বিমানে উভয় ইঞ্জিনে হাঁসের ডিএনএ পাওয়ার তথ্য উঠে এসেছে। দুর্ঘটনার পর গঠিত তদন্ত কমিটি সোমবার প্রকাশিত প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, বিধ্বস্ত বিমানের ইঞ্জিনে বাইকাল টিলস নামক একটি প্রজাতির পরিযায়ী হাঁসের খণ্ড-বিখণ্ড দেহের উপস্থিতি পাওয়া গেছে।

গত ২৯ ডিসেম্বর, থাইল্যান্ডের ব্যাংকক থেকে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে উড়াল দেয়া জেজু এয়ারের ফ্লাইট ৭সি২২১৬-এ ১৮১ যাত্রী ছিল, যার মধ্যে ১৭৫ জন যাত্রী ও ৬ জন ক্রু সদস্য ছিলেন। বিমানটি মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনায় পতিত হয়, ফলে ১৭৯ যাত্রী নিহত হন।

প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানটির ল্যান্ডিং গিয়ার ব্যবহার না করার এবং শেষ মুহূর্তে ফ্লাইট ডাটা রেকর্ডার বন্ধ হয়ে যাওয়ার কারণ খুঁজে বের করা যায়নি। তবে, ফুটেজ ও ঘটনার বিভিন্ন প্রমাণ থেকে জানা গেছে যে, বিমানটি রানওয়ের শেষ প্রান্তে একটি প্রাচীরে আঘাত হানার পর ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন লাগে।

এছাড়া, নতুন প্রকাশিত ছবি থেকে জানা যায় যে, বিমানের সামনের অংশটি দুমড়ে-মুচড়ে গেছে এবং উভয় ইঞ্জিন প্রাচীরের নিচে চাপা পড়ে ছিল। তবে তদন্তকারীরা এখনো পুরো দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ করতে পারেননি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03