সর্বশেষ

মেক্সিকোয় বন্দুক হামলায় ১০ জন নিহত

মেক্সিকোয় বন্দুক হামলায় ১০ জন নিহতProbashir city Popup 19 03

মেক্সিকোর মধ্যাঞ্চলীয় শহর কেরেতারোর একটি বারে ভয়াবহ বন্দুক হামলায় ১০ জন নিহত হয়েছেন। শনিবার রাতে শহরের ঐতিহাসিক এলাকা লস কান্তারিতোস বারে এই হামলা ঘটে বলে জানিয়েছেন কেরেতারোর জননিরাপত্তা বিভাগের প্রধান হুয়ান লুইস ফেরুস্কা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে ফেরুস্কা জানান, জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিশ্চিত করেছেন, চারজন বন্দুকধারী একটি পিকআপ ট্রাকে করে এসেছিল। তারা ভারী অস্ত্র নিয়ে বারে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়।

তিনি জানান, হামলার পর বারের ভেতরে ১০ জনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আরও অন্তত সাতজন আহত হয়েছেন।

হামলার পর সন্দেহভাজনদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। হামলায় ব্যবহৃত গাড়িটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়ার পর সেটিতে আগুন ধরিয়ে দেওয়া হয়।স্থানীয়দের মতে, কেরেতারোর মতো শান্ত শহরে এ ধরনের হামলা খুবই অস্বাভাবিক।

এই হামলার সঙ্গে কারা জড়িত এবং তাদের উদ্দেশ্য কী ছিল, তা এখনো স্পষ্ট নয়। তবে স্থানীয় প্রশাসন দ্রুত তদন্ত শুরু করেছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

সাম্প্রতিক বছরগুলোতে মেক্সিকোয় মাদক চক্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সহিংসতা ক্রমশ বাড়ছে। ২০০৬ সাল থেকে দেশটিতে মাদক ও গ্যাং-সংক্রান্ত সহিংসতায় ৪ লাখ ৫০ হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03