সর্বশেষ

প্রাক্তন প্রেমিককে বিষ মেশানো স্যুপ খাওয়ানোর চেষ্টা, তরুণীর ভুলে প্রাণ গেল ৫ জনের

প্রাক্তন প্রেমিককে বিষ মেশানো স্যুপ খাওয়ানোর চেষ্টা, তরুণীর ভুলে প্রাণ গেল ৫ জনেরCity ads Investment (1)

প্রাক্তন প্রেমিকের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। শুধুমাত্র খুন করতে চেয়েছিলেন তাঁকেই। কিন্তু তরুণীর ভুলে প্রাণ হারালেন আরও পাঁচজন। ভয়াবহ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে নাইজেরিয়ায়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ভয়াবহ ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার এডো জেলায়। পুলিশ জানিয়েছে, তরুণী প্রাক্তন প্রেমিকের উপর প্রতিশোধ নিতে চেয়েছিলেন। এর জন্য পেপার স্যুপে বিষ মিশিয়ে প্রাক্তন প্রেমিককে খেতে দিয়েছিলেন। সেই স্যুপে খানিকটা চুমুক দিয়ে বাকিটা বন্ধু ও ভাইদের খাওয়ান তাঁর প্রেমিক। বিষ মেশানো স্যুপ খেয়ে পরপর আরও পাঁচজনের মৃত্যু হয়।

দীর্ঘক্ষণ যুবকদের সাড়া শব্দ না পেয়ে ঘরে ঢুকে দেখতে যান পরিবারের সদস্যরা। সেখানে ঢুকেই স্তম্ভিত হয়ে যান সকলে। ঘরের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়েছিলেন সকলে। তাঁদের দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সকলকেই মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদের মধ্যে যুবকের দুই ভাই এবং তিন বন্ধু ছিল।

ভয়াবহ এই ঘটনার পর তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করলে, তিনি জানান, প্রাক্তন প্রেমিককেই শুধুমাত্র খুন করতে চেয়েছিলেন। ভেবেছিলেন, বিষ মেশানো স্যুপ শুধুমাত্র তিনিই খাবেন। কিন্তু বিষ মেশানো স্যুপ যে বাকিরাও খাবেন, তা বুঝতে পারেননি। ঘটনার তদন্ত জারি রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup