সর্বশেষ

ইউরোপে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশ

ইউরোপে আবাসন খরচ বেড়েছে ৫৪ শতাংশProbashir city Popup 19 03

ইউরোপে এক বছরে ৫৪ শতাংশ পর্যন্ত আবাসন খরচ বেড়েছে। এক-তৃতীয়াংশের বেশি ইউরোপীয় আবাসন ব্যয় মেটাতে পারছেন না। আবাসন খরচ বাড়ার প্রভাব পড়েছে ইউরোপীয়দের জীবনযাত্রায়। প্রতি ১০ জনের একজন খাদ্য ও মৌলিক চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন। আরই/এমএএক্স ইউরোপের এক জরিপের বরাতে এসব তথ্য জানিয়েছে ইউরো নিউজ।

করোনা মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধসহ সাম্প্রতিক ঘটনাপ্রবাহে বিশ্বব্যাপী বেড়েছে মূল্যস্ফীতি। পাশাপাশি বেড়েছে জ্বালানির দাম। এই পরিস্থিতির মধ্যে ইউরোপে আবাসনে খরচ বেড়েছে।

ইউরোপীয়দের এক-তৃতীয়াংশের বেশি বা ৩৭ শতাংশ জানিয়েছেন, আবাসন ব্যয় জোগাড় করতে পারলেও বেশ কঠিন সময় পার করছেন তারা। আর প্রায় এক-পঞ্চমাংশ বা ১৯ শতাংশ মানুষ মনে করেন, খরচ মেটাতে রীতিমতো তাদের সংগ্রাম করতে হচ্ছে।

ইউরোপীয়রা বলছেন, তাদের আয়ের ৩৮ শতাংশ অর্থ খরচ হয় আবাসনে। এরমধ্যে সর্বোচ্চ ৪৩ শতাংশ খরচ করতে হয় স্লোভেনিয়াবাসীকে। আর ৪২ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে পর্তুগাল।

জরিপে ৮০ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, ক্রমবর্ধমান আবাসন খরচ মেটাতে তারা খরচ কমাতে শুরু করেছেন। বিনোদন ও শৌখিন কেনাকাটা বাদ দিয়েছেন ৪০ শতাংশ মানুষ। এ ছাড়া, ১৬ শতাংশ পরিবার খাবারের খরচ কমিয়েছেন।

সামগ্রিক পরিস্থিতি নিয়ে প্রায় অর্ধেক বা ৪৮ শতাংশ ইউরোপীয়র ধারণা, আগামী ১ বছরে আবাসন ব্যয় আরো বাড়তে পারে। এমন পরিস্থিতিতে, জীবনযাপনে আরো পরিবর্তন আনার কথা ভাবছেন তারা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03