সর্বশেষ

ইতালিতে জনপ্রিয়তার শীর্ষে উঠছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট

Restaurants run by expatriate bangladeshis are gaining popularity in italyCity ads Investment (1)

ইতালিতে দিন দিন জনপ্রিয়তা পাচ্ছে প্রবাসী বাংলাদেশিদের রেস্টুরেন্ট ব্যবসা। ইউরোপীয় খাবারের দেশ হিসেবেও পরিচিত ইতালিতে এখন বাংলাদেশি খাবারের স্বাদ নিতে ভিড় জমাচ্ছেন নানা দেশের মানুষ। স্থানীয় ইতালীয় রেস্টুরেন্টগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকে থেকে অনেক বাংলাদেশি উদ্যোক্তা সফলভাবে নিজেদের অবস্থান তৈরি করেছেন।

ইতালির বানিজ্যিক কেন্দ্র মিলানের বাংলাদেশি অধ্যুষিত এলাকা পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে একের পর এক গড়ে উঠছে বাংলাদেশি রেস্টুরেন্ট। কেউ এককভাবে, আবার কেউ যৌথ উদ্যোগে গড়ে তুলছেন নিজস্ব প্রতিষ্ঠান।

এমনই এক উদ্যোগে হাজী বাবুল শরিফ, সৈকত হোসেন, ফরহাদ মুন্সি, মিথুন হাওলাদার, মাসুম হাওলাদার ও রাহাত শরিফ প্রতিষ্ঠা করেছেন ‘বৈশাখী রেস্টুরেন্ট’। উদ্যোক্তারা জানান, প্রতিদিন কঠোর পরিশ্রমের মাধ্যমে তারা নিজেদের ব্যবসাকে এগিয়ে নিচ্ছেন। ইতোমধ্যে রেস্টুরেন্টটি স্থানীয় ইতালীয় খাবারের দোকানগুলোর সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে এবং স্থানীয়দের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশের ক্রেতারাও এখানে আসছেন।

তাদের মতে, এই উদ্যোগ শুধু ব্যবসায়িক সফলতাই নয়, প্রবাসী বাংলাদেশিদের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি করেছে। একই সঙ্গে বিদেশে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের প্রসার দেশের সংস্কৃতি ও অর্থনীতিকেও সমৃদ্ধ করছে।

উদ্যোক্তারা আরও বলেন, ইউরোপে বাংলাদেশি খাবারের চাহিদা বাড়ায় রেস্টুরেন্ট ব্যবসা এখন রেমিট্যান্স বৃদ্ধিতেও ভূমিকা রাখছে। এতে দেশের অর্থনৈতিক প্রবাহে নতুন গতি যোগ হচ্ছে এবং বিশ্বে বাংলাদেশের খাদ্যসংস্কৃতি আরও পরিচিতি পাচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup