সর্বশেষ

ইতালিতে এমপিকে হত্যার হুমকি, বাংলাদেশি প্রবাসীকে বহিষ্কার

Death threats to mp in italy, bangladeshi expatriate deportedProbashir city Popup 19 03

ইতালির মনফালকোন শহরে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও সাবেক মেয়র আন্না মারিয়া চিসিন্টকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক বাংলাদেশি প্রবাসীকে দেশ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত ওই ব্যক্তির নাম আইয়ুব খান (৩৮), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার বাসিন্দা। গরিজিয়া পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, শহরের কেন্দ্রস্থলে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে এমইপি চিসিন্টকে ‘গলা কেটে হত্যা’ করার হুমকি দেন। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।

পরবর্তীতে আদালতের নির্দেশে গত বুধবার (২০ আগস্ট) ভেনিসের মার্কো পোলো বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে আইয়ুবকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মিলানে বাংলাদেশের কনস্যুলেট কর্মকর্তা রফিকুল আলম। তিনি বলেন, প্রবাসীদের উচিত আইন মেনে চলা ও দেশের সুনাম রক্ষা করা।

আন্না মারিয়া চিসিন্ট কট্টর ডানপন্থি লিগা পার্টির রাজনীতিক হিসেবে পরিচিত। মেয়র থাকাকালে তিনি মনফালকোন শহরে একাধিক মসজিদ ও আজান নিষিদ্ধ করেন এবং সরকারি কার্যালয়ে বোরকা পরা সীমিত করেন। এ কারণে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে তার প্রতি ক্ষোভ রয়েছে। আইয়ুবের বহিষ্কার প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে চিসিন্ট বলেন, “ইতালিতে একজন বিপজ্জনক চরমপন্থি কমলো। এটাই সেই ইতালি, যা আমরা চাই।”

তবে বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির সাংসদ ডেবোরা সেরাচ্চিয়ানি বলেন, এ ঘটনায় পূর্ণ তদন্ত হওয়া উচিত ছিল। তার মতে, ইতালিতে অপরাধ করলে, ইতালিতেই বিচার ও শাস্তি দেওয়া উচিত। বহিষ্কার প্রক্রিয়া নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য আসায় এটি নিয়ে প্রশ্ন উঠেছে।

স্থানীয় বাংলাদেশি কমিউনিটির অনেকে বিষয়টি নিয়ে মন্তব্য করতে অনিচ্ছুক। তবে কয়েকজন জানিয়েছেন, আইয়ুব দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন এবং প্রায়ই মদ্যপ অবস্থায় হট্টগোল করতেন। মনফালকোন সিটি কাউন্সিলর প্রবাসী বাংলাদেশি সানি ভূইয়া বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে, সেজন্য সবারই উচিত স্থানীয় আইন-কানুন মেনে চলা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03