ফেনীর পরশুরামের প্রবাসী সোহাগ দেওয়ান (৩২) ইতালির রোম পৌঁছানোর একদিন পর মারা গেছেন। শনিবার (১৬ আগস্ট) তিনি বাংলাদেশ থেকে ইতালির উদ্দেশ্যে বিমান যাত্রা করেন এবং রবিবার (১৭ আগস্ট) বিকেলে রোমে পৌঁছান। পরের রাতে পরিচিতজনদের সঙ্গে সময় কাটানোর পর ভোর চারটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। প্রবাসী কমিউনিটি তার আকস্মিক মৃত্যুর সংবাদে শোকাহত।
সোহাগ দেওয়ানের দীর্ঘদিনের স্বপ্ন ছিল ইতালি যাওয়ার। এই স্বপ্ন পূরণের জন্য তিনি ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি বৈধ পথে স্পন্সর ভিসার জন্য আবেদন করেন। ২ জুলাই তার ওয়ার্ক পারমিট (নোলাওস্তা) ইস্যু হয় এবং ১৭ জুলাই ঢাকায় ইতালীয় দূতাবাসের ভিসা অফিসে আবেদন জমা দেন। মাত্র ১০ দিনের মধ্যে, ২৮ জুলাই তার হাতে ভিসা আসে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, তার গলায় ঠান্ডাজনিত টনসিল ছিল। দীর্ঘ বিমান যাত্রা, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন এবং ঠান্ডার কারণে টনসিল ফোলা (টনসিল ব্রাস্ট) হয়ে মৃত্যু ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আরও
সোহাগের আকস্মিক মৃত্যু এবং ইতালি যাওয়ার জন্য ব্যয় করা বিপুল অর্থের কারণে তার পরিবার শোক ও হতাশায় স্তব্ধ। পরিবার ও প্রিয়জনরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে মানসিকভাবে দারুণ কষ্টে রয়েছেন।
আরও দেখুনঃ












