সর্বশেষ

বিমানবাহিনীর হেলিকপ্টার নদীতে বিধ্বস্ত, নিহত ২

Air force helicopter crashes, 2 soldiers killedCity ads Investment (1)

জার্মানির পূর্বাঞ্চলে প্রশিক্ষণ চলাকালীন এক হেলিকপ্টার দুর্ঘটনায় বিমানবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে স্যাক্সনি রাজ্যের গ্রিমা শহরের কাছে মুল্ডে নদীর ওপর। মঙ্গলবার (২৯ জুলাই) জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করে।

প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস জানান, নিহতরা হেলিকপ্টার উইং ৬৪-এর সদস্য ছিলেন এবং তারা অভিজ্ঞ পাইলট ছিলেন। দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি প্রশিক্ষণের উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছিল এবং সেটি ইসি-১৩৫ মডেলের ছিল। এখনো এক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন এবং তার সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বিমানবাহিনীর মুখপাত্র জানান, হেলিকপ্টারটি কী কারণে নদীতে ভেঙে পড়েছে তা এখনো জানা যায়নি। স্থানীয় ক্যানু চালকরা প্রথমে নদীতে ভাসমান ধ্বংসাবশেষ দেখতে পান, পরে শুরু হয় উদ্ধার অভিযান। দুর্ঘটনাস্থলে ডুবুরিসহ শতাধিক জরুরি পরিষেবাকর্মী কাজ করছেন। হেলিকপ্টার থেকে কেরোসিন লিক হওয়ায় নদীতে পরিবেশগত বিপর্যয়ের শঙ্কাও দেখা দিয়েছে।

প্রতিরক্ষামন্ত্রী বলেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের দুই সেনা প্রাণ হারিয়েছেন, যা পুরো সেনাবাহিনীকে শোকাহত করেছে। আমরা তাদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।” তিনি আরও জানান, দুর্ঘটনার কারণ উদঘাটনে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup