সর্বশেষ

ইতালিতে ছিনতাইকারীর ছুরিকাঘাতে বাংলাদেশি প্রবাসী নিহত

Bangladeshi expatriate stabbed to death by robber in italyCity ads Investment (1)

ইতালির রোমে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন মামুন মিয়া নামের এক প্রবাসী বাংলাদেশি যুবক। স্থানীয় সময় শনিবার (২৮ জুন) রাত সাড়ে ১২টার দিকে রোমের নিকটবর্তী মনতানিয়োলা এলাকার বাদিয়া দ্য কাভা পার্ক সংলগ্ন ক্রিসটোফার কলম্বো সড়কের ৭১৪ নম্বর বাস স্ট্যান্ডে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত মামুনের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী কুড়েরপার গ্রামে। তিনি ২০২১ সালে রোমানিয়া হয়ে ইতালিতে পাড়ি জমিয়েছিলেন। ঘটনার দিন কাজ শেষে বাসায় ফেরার পথে কয়েকজন মরক্কিয়ান নাগরিক তার গতিরোধ করে মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নিতে চায়। বাধা দিলে ছিনতাইকারীরা মামুনকে পেটে ছুরি মেরে পালিয়ে যায়।

রক্তাক্ত অবস্থায় মামুন নিজেই বাসায় ফেরার চেষ্টা করেন। তবে পথচারী প্রবাসী বাংলাদেশিরা তাকে দেখে দ্রুত জরুরি নম্বরে ফোন করেন। অ্যাম্বুলেন্সে এসে মেডিকেল টিম তাকে মৃত ঘোষণা করে।

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন রোমস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক। তিনি বলেন, “এই নৃশংস হামলা অত্যন্ত বেদনাদায়ক। ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনতে ইতালির সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে যোগাযোগ চলছে।”

তিনি আরও জানান, নিহতের মরদেহ দেশে পাঠাতে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা নেয়া হবে। এদিকে, নরসিংদী জেলা সমিতি রোম-এর পক্ষ থেকে হামলার প্রতিবাদ জানিয়ে রোববার সন্ধ্যায় কাভা পার্কে মানববন্ধনের আয়োজন করা হয়। মামুনের অকাল মৃত্যুতে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup