সর্বশেষ

বিমানবন্দরের ছাদ ধস! অল্পের জন্য বাঁচল যাত্রীরা

Airport roof collapses! passengers barely surviveProbashir city Popup 19 03

স্পেনের জনপ্রিয় পর্যটন গন্তব্য পালমা দে মলোরকা বিমানবন্দরে একটি কাঁচের ছাদ ধসে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ জুন) স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ছাদের ধ্বংসাবশেষ সরাসরি যাত্রীদের লাউঞ্জের মেঝেতে পড়ে। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী বিমানবন্দর কর্মীরা এটিকে “অলৌকিকভাবে বেঁচে যাওয়া” ঘটনা হিসেবে অভিহিত করেছেন। ছাদ ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশে ধুলোর মেঘ ছড়িয়ে পড়ে। এক পর্যটক নারীকে “ওহ মাই গড” বলে চিৎকার করতেও শোনা যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রবেশপথের কাছাকাছি একটি কাঁচের ছাদের ওপর চলমান নির্মাণ কাজের কিছু ধ্বংসাবশেষ হঠাৎ নিচে পড়ে যায়, যার ফলে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং কীভাবে এই ঘটনা ঘটল, তা বিশ্লেষণ করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্থানীয় রাজনীতিক জুয়ান আন্তোনিও বাউজা দুর্ঘটনার পর প্রতিক্রিয়া জানিয়ে পালমা বিমানবন্দরকে ‘স্পেনের সবচেয়ে খারাপ বিমানবন্দর’ বলে মন্তব্য করেছেন। যদিও এ ঘটনায় বড় কোনো বিপর্যয় ঘটেনি, তবে যাত্রী নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03