সর্বশেষ

ছড়িয়ে পড়ছে দাবানল, প্রবাসীদের যে নির্দেশনা দিল দূতাবাস

Bangladesh embassy, ​​greeceProbashir city Popup 19 03

গ্রিসের উত্তরাঞ্চলে অবস্থিত চিওস (Chios) দ্বীপে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গত ২২ জুন শুরু হওয়া এ দাবানল ক্রমশ বিস্তৃত হয়ে দ্বীপের দক্ষিণাংশসহ আশপাশের বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে চিওস দ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে এখন পর্যন্ত ১৬টি গ্রাম ও বসতি এলাকা নিরাপত্তার স্বার্থে খালি করে ফেলা হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রেস্তা নামক এলাকায় ১১২ জরুরি নম্বরের মাধ্যমে নতুন করে সতর্কবার্তা জারি করা হয়েছে।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা শুরু থেকেই পরিস্থিতি সম্পর্কে অবগত রয়েছে এবং সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। চিওস দ্বীপে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলতে ও নিরাপদ আশ্রয়ে থাকতে অনুরোধ জানানো হয়েছে।

এছাড়া, জরুরি প্রয়োজনে বাংলাদেশি নাগরিকদের +৩০৬৯৪৫০৪৪০৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। পাশাপাশি, দূতাবাসের ইমেইল অ্যাড্রেস mission.athens@mofa.gov.bd-তেও যোগাযোগ করা যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03