সর্বশেষ

বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশকে ৪৮ যুদ্ধবিমান দিচ্ছে তুরস্ক

Türkiye is providing 48 fighter jets to the world's largest muslim countryProbashir city Popup 19 03

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়াকে ৪৮টি অত্যাধুনিক যুদ্ধবিমান সরবরাহ করবে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বুধবার (১১ জুন) এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। যুদ্ধবিমানগুলোর নাম ‘কান’, যা সম্পূর্ণভাবে তুরস্কে উৎপাদিত। খবর অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সূত্রে।

এই রপ্তানি চুক্তিকে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত প্রথম উন্নত যুদ্ধবিমান রপ্তানির মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। যদিও ‘কান’ যুদ্ধবিমান এখনো বিভিন্ন পরীক্ষামূলক ধাপ অতিক্রম করছে, তবুও ২০২৪ সালে এটি প্রথম সফল উড্ডয়ন সম্পন্ন করেছে। চুক্তির আওতায় প্রথম ইউনিট ২০২৮ সালে ইন্দোনেশিয়ায় সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এরদোয়ান তার এক্স (সাবেক টুইটার) পোস্টে বলেন, যুদ্ধবিমানগুলো ইন্দোনেশিয়ার ‘স্থানীয় সক্ষমতা’র সঙ্গে একীভূত করে নির্মাণ করা হবে। এই চুক্তির মাধ্যমে তুরস্কের প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা ও আত্মনির্ভরতার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর ভূমিকার প্রশংসা করেছেন এরদোয়ান।

তুরস্কের শীর্ষস্থানীয় দৈনিক ‘সাবাহ’র তথ্য অনুযায়ী, ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনী ‘ইন্দো ডিফেন্স ২০২৫’-এর প্রাক্কালে এই গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদিত হয়েছে। তবে চুক্তির আর্থিক পরিমাণ এখনও প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, সম্প্রতি তুরস্ক ও ইন্দোনেশিয়ার মধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। এ বছরের শুরুর দিকে দুই দেশ একটি যৌথ যুদ্ধ-ড্রোন কারখানায় বিনিয়োগে সম্মত হয়, যা ইন্দোনেশিয়ায় স্থাপন করা হবে। এ ছাড়া পাকিস্তান ও আজারবাইজানও তুরস্কের এই ‘কান’ যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03