সর্বশেষ

জাল নথি দিলে ভিসা দিবে না দূতাবাস

Embassy will not issue visa if fake documents are providedCity ads Investment (1)

জাল কাগজপত্র সংযুক্ত করে ভিসার জন্য আবেদন করলে তা সরাসরি বাতিল করা হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে ঢাকায় অবস্থিত জার্মান দূতাবাস। বুধবার (১১ জুন) এক আনুষ্ঠানিক বার্তায় এ সতর্কতা জানানো হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, অনেক আবেদনকারী প্রতারক এজেন্টদের মাধ্যমে ভিসা প্রক্রিয়ার সহায়তা নিতে গিয়ে প্রতারণার শিকার হচ্ছেন। তাই সবাইকে এসব প্রতারক চক্র সম্পর্কে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। ভিসা সংক্রান্ত সঠিক তথ্য জানতে আবেদনকারীদের জার্মান দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট অথবা নির্ধারিত পরিষেবা প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবালের ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দূতাবাসের সঙ্গে কোনো ভিসা সহায়তা এজেন্টের সরাসরি সম্পর্ক নেই। যদিও এজেন্ট নিয়োগ আইনত বৈধ, তবে তা একান্তই ব্যক্তিগত সিদ্ধান্ত—আবশ্যিক নয়। ভিসা প্রক্রিয়ায় উচ্চমূল্যের বিনিময়ে কাজের অনুমতি বা অন্যান্য নথিপত্র সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া এজেন্টদের থেকে সাবধান থাকার অনুরোধ জানানো হয়।

দূতাবাস বিশেষভাবে উল্লেখ করে, জাল কাগজপত্রসহ কোনো আবেদন জমা পড়লে তা বাতিল করার পাশাপাশি আবেদনকারী ভবিষ্যতে জার্মানিতে প্রবেশের ক্ষেত্রেও সমস্যায় পড়তে পারেন। তাই প্রক্রিয়াটি স্বচ্ছ ও নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup