ইতালির রাজধানী রোমের উপকণ্ঠ মারিনো দি আরদেয়া শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নাহিদ ইসলাম (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত নাহিদ ইসলাম টাঙ্গাইল জেলার ভূঞাপুর পৌরসভার বেতুয়া গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘ ১৮ বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন এবং স্থানীয়ভাবে একটি পেট্রোল স্টেশন পরিচালনা করতেন। ঘটনার সময় ওই পেট্রোল স্টেশনেই এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে তিনি প্রাণ হারান।
এই দুঃখজনক ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ইতালিপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নাহিদের মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও


প্রবাসীদের জন্য কাজ করা অভিবাসী পরামর্শক এম রহমান লিটন এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “বিদেশে নিজেদের নিরাপত্তার বিষয়ে আরও সচেতন হতে হবে সবাইকে।”
এদিকে প্রবাসীদের সংগঠন ‘প্রবাস কথা’ পরিবারও নাহিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। নিহতের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাস এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানা গেছে।










![]](https://probashtime.net/wp-content/uploads/2026/04/unnamed-file-1.webp)
