সর্বশেষ

ব্রিটেনে ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি নারী

Bangladeshi woman becomes deputy mayor in britainCity ads Investment (1)

যুক্তরাজ্যের লুটন কাউন্সিলের ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর শাহানারা নাসের (মমতা)। তিনিই প্রথম ব্রিটিশ বাংলাদেশি নারী যিনি এ মর্যাদাপূর্ণ পদে আসীন হলেন। গত ২০ মে (মঙ্গলবার) কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় তাকে ২০২৫-২৬ মেয়াদের জন্য এ দায়িত্ব প্রদান করা হয়।

শাহানারার এই অর্জন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির জন্য এক গর্বের মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশি নারীদের মূলধারার ব্রিটিশ রাজনীতিতে অংশগ্রহণ যে ক্রমেই বাড়ছে, তার একটি উজ্জ্বল উদাহরণ এই নির্বাচন। এটি কমিউনিটির তরুণ প্রজন্মকেও অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।

লুটন বরো কাউন্সিলের মেয়র হিসেবে এবারের দায়িত্ব পেয়েছেন কাউন্সিলর এমি নিকলস। বিদায়ী মেয়র তাহমিনা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শাহানারার ডেপুটি মেয়র পদে দায়িত্বপ্রাপ্তি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

২০২৩ সালের ৪ মে অনুষ্ঠিত যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে লেবার পার্টির মনোনয়নে লুটনের সেইন্টস ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন শাহানারা নাসের। ১,৫২৫ ভোট পেয়ে তিনি প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হন।

শাহানারা একজন পরিচিত সমাজকর্মী এবং লুটনে দীর্ঘদিন ধরে নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি সাবেক শিক্ষক ও সমাজসেবক শাহ আবু নাসের (সাজন)-এর সহধর্মিণী। আগামী ২০ জুন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে ডেপুটি মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup