সর্বশেষ

নর্থ মেসিডোনিয়ায় ১২ হাজার বাংলাদেশি কর্মীর সুযোগ

Opportunities for 12,000 bangladeshi workers in north macedoniaCity ads Investment (1)

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ নর্থ মেসিডোনিয়ায় প্রায় ১২ হাজার বাংলাদেশি কর্মীর জন্য শ্রমবাজার উন্মুক্ত হতে যাচ্ছে। মেসিডোনিয়ার কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে দেশটির রাজধানী স্কোপজে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে।

সূত্র আরও জানায়, আগামী ১৯ মে নর্থ মেসিডোনিয়ায় একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এই সভায় নয়াদিল্লি থেকে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত নর্থ মেসিডোনিয়ার রাষ্ট্রদূত, বাংলাদেশে দেশটির নবনিযুক্ত অনারারি কনসাল জেনারেল এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের প্রক্রিয়া চূড়ান্ত করাই এই বৈঠকের মূল উদ্দেশ্য। প্রাথমিকভাবে, বাংলাদেশের কর্মীদের জন্য ১২ হাজারটি পদ নির্ধারণ করা হয়েছে।

গার্মেন্ট, নির্মাণ এবং ফ্যাক্টরি খাতে এই কর্মীরা নিয়োগ পাবেন। ইতোমধ্যে সীমিত পরিসরে ওয়ার্ক পারমিট ও ভিসা প্রদান শুরু হয়েছে। তবে, বৃহৎ সংখ্যক কর্মী নিয়োগের ক্ষেত্রে প্রক্রিয়াটিকে সুবিন্যস্ত করতে দেশটি আগ্রহী। এছাড়াও, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) বিষয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য শতাধিক স্কলারশিপ প্রদানের বিষয়েও আলোচনা চলছে।

জানা গেছে, পূর্ব ইউরোপে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের অংশ হিসেবে বেশ কয়েক বছর আগে নর্থ মেসিডোনিয়ার সঙ্গে আলোচনা শুরু করে বাংলাদেশ। সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনার পর, নর্থ মেসিডোনিয়া গত বছরের শুরুতেই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করে। বর্তমান বিশ্বে এআই প্রযুক্তিতে নর্থ মেসিডোনিয়ার খ্যাতি রয়েছে। দেশটির আইটি খাতে দক্ষ কর্মীর যথেষ্ট চাহিদা রয়েছে, কারণ স্থানীয় অনেকেই উন্নত চাকরির সন্ধানে অন্য দেশে চলে যান। এছাড়াও, ইউরোপিয়ান হাইওয়ে নির্মাণের জন্য নির্মাণ শ্রমিক নিয়োগের বিষয়টিও দেশটির বিবেচনায় রয়েছে। নর্থ মেসিডোনিয়ায় কর্মীদের বেতন মধ্যপ্রাচ্যের দেশগুলোর তুলনায় ভালো এবং এর পাশাপাশি খাবারের জন্য আলাদা ভাতাও প্রদান করা হয়। কর্মপরিবেশও সাধারণত উন্নত মানের হয়ে থাকে।

তবে, ইউরোপে কর্মরত কূটনীতিকরা মনে করেন, পূর্ব ইউরোপের দেশগুলোতে বাংলাদেশি কর্মীদের ভাবমূর্তি একটি বড় সমস্যা। কাজ করতে আসা বাংলাদেশিদের মানসিকতার পরিবর্তন এবং দেশপ্রেমের পরিচয় দেওয়া জরুরি। রোমানিয়া, বুলগেরিয়া ও নর্থ মেসিডোনিয়ার মতো দেশগুলোকে ট্রানজিট হিসেবে ব্যবহারের প্রবণতা বন্ধ করতে হবে। নিয়োগকর্তার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না করে পালিয়ে অন্য দেশে যাওয়ার কারণে নিয়োগকর্তারা বাংলাদেশি কর্মীদের ওপর আস্থা রাখতে দ্বিধা বোধ করেন। এক দেশ থেকে অন্য দেশে কর্মের সন্ধানে যাওয়া স্বাভাবিক হলেও, চুক্তির মেয়াদ পূর্ণ করা অপরিহার্য। তা না হলে অন্যদের জন্য সুযোগ নষ্ট হয় এবং দেশের সম্ভাবনাময় শ্রমবাজার ক্ষতিগ্রস্ত হয়, যা একটি টেকসই শ্রমবাজার প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup