সর্বশেষ

‘পুষ্পা টু’-এর ১৯ মিনিট কেটে ফেলল সৌদি আরব

‘পুষ্পা টু’ এর ১৯ মিনিট কেটে ফেলল সৌদি আরবProbashir city Popup 19 03

অবশেষে মুক্তি পেল দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের বহুল প্রতিক্ষীত সিনেমা ‘পুষ্পা টু: দ্য রুল’। বৃহস্পতিবার কাকডাকা ভোরে বিশ্বজুড়ে প্রায় ৯ হাজার থিয়েটারে একযোগে মুক্তি পেয়েছে তেলেগু এই সিনেমাটি।

হিন্দি, তামিল, বাংলাসহ একাধিক সংস্করণে দেখা যাচ্ছে ‘পুষ্পা টু: দ্য রুল’। ভারতের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে দেখা যাচ্ছে আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা ও ফাহাস ফাসিলের রসায়ন।

প্রায় ৩ ঘণ্টা ২১ মিনিটের এই সিনেমা ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির দীর্ঘতম সিনেমার একটি। তবে সৌদি আরব্র সেন্সর বোর্ড ‘পুষ্পা টু: দ্য রুল’ ৩ ঘন্টা ২১ মিনিটেই মুক্তি দেয়নি।

তারা সিনেমা থেকে বেশ কিছু অংশ কেটে ফেলেছে। যে কারণে ১৯ মিনিট কম রানটাইমে দেখা যাবে ‘পুষ্পা টু’।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সৌদি আরবের সেন্সর বোর্ডের আপত্তি থাকায় ছবি থেকে ‘জাথরা দৃশ্য’ নামে একটি গুরুত্বপূর্ণ দৃশ্য সরিয়ে ফেলা হয়েছে।

এই দৃশ্যে অনেক হিন্দু ধর্মীয় প্রতীক এবং দেবতাদের নিয়ে দৃশ্য ছিল। আল্লু অর্জুনের চরিত্রকেও সেই দৃশ্যে এক দেবীর মতো সাজানো হয়েছিল। যে কারণে সৌদির সেন্সর বোর্ড বিষয়টি পছন্দ করেনি।

ফলশ্রুতিতে ১৯ মিনিট কম রানটাইমেই প্রেক্ষাগৃহে সিনেমাটি উপভোগ করতে হবে সৌদি দর্শকদের। ফলে দেশটিতে সিনেমাটির চূড়ান্ত দৈর্ঘ্য হবে প্রায় ৩ ঘণ্টা ১-২ মিনিট।

প্রথমদিনেই ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে হলগুলোতেও পুষ্পা ব্যাপক সাড়া পেয়েছে। সৌদির সিনেমা হলেও মানুষ আল্লু অর্জুনের এই ছবি দেখতে ভিড় জমাচ্ছেন।

সিনেমাটি প্রি-বুকিংয়ে ইতোমধ্যেই ৬০ কোটি রুপি আয় করেছে। বিশ্লেষকরা ধারণা করছেন, প্রথমদিনেই ১০০ কোটির বেশি আয়ের মাইলফলক ছাড়িয়ে যাবে ‘পুষ্পা টু: দ্য রুল’।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03