সর্বশেষ

স্ত্রী ভেবে বিমানকর্মীর সঙ্গে যে কাণ্ড করলেন সাইফ

স্ত্রী ভেবে বিমানকর্মীর সঙ্গে যে কাণ্ড করলেন সাইফProbashir city Popup 19 03

বলিউড অভিনেতা নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর বলিপাড়ার অন্যতম আলোচিত দম্পতি। সম্প্রতি পতৌদি প্যালেসে নিজেদের মতো করে ১২ বছরের বিবাহবার্ষিকী পালন করলেন এ তারকা অভিনেতা-অভিনেত্রী।

এর আগে মুম্বাই বিমানবন্দরের সামনে দুই ছেলে তৈমুর আলি খান ও জাহাঙ্গীর আলি খানকে নিয়ে ফ্রেমবন্দি হন তারা। অফস্ক্রিন হোক কিংবা অনস্ক্রিন— দুই মাধ্যমেই সাইফ-কারিনা জুটি দর্শকদের প্রিয় তালিকায় রয়েছেন।

এমনই একদিন মুম্বাই থেকে কোথাও যাচ্ছিলেন এ তারকা দম্পতি। বিমানবন্দরের সামনে যা কাণ্ড ঘটান সাইফ তা দেখে হতবাক সবাই। কেউ-ই আশা করেননি যে তিনি এমনটি করে বসবেন।

এমনিতে কারিনাকে নিয়ে খুবই সংরক্ষণশীল অভিনেতা। কিন্তু বিমানবন্দরে যে নিজের বউকেই চিনতে পারবেন না তিনি, সেটি কেউ আশা করেননি। আসলে সেদিন কারিনার পরনে ছিল কুর্তা, তার ওপর লাল রঙের একটি জ্যাকেট। ঠিক হুবহু একটি লাল জ্যাকেট পরেছিলেন বিমানবন্দরেরই একজন নারীকর্মী। তার সঙ্গেই কারিনাকে গুলিয়ে ফেলেন সাইফ। বউ ভেবে জড়িয়ে ধরতে যান। সে মুহূর্ত চোখ এড়ায়নি পাপারাজ্জিদের। সঙ্গে সঙ্গে তা ফ্রেমবন্দি করে ফেলেন তারা। নিজের ভুল বুঝে সাইফও হেসে ফেলেছিলেন।

তারা যেখানেই যান না কেন সর্বত্র অনুসরণ করে থাকেন পাপারাজ্জিরা। তাদের প্রিয় হলেন বেবো ও তার গোটা পরিবার। তাই কারিনা-সাইফকে সামনে দেখলেই ফ্রেমবন্দি করতে ছাড়েন না কেউ।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03