সর্বশেষ

পালিয়ে যাবে, এমন মেয়ে চান সালমান খান

পালিয়ে যাবে, এমন মেয়ে চান সালমান খানProbashir city Popup 19 03

৫৮-তে পা দিয়েও আইবুড়ো বলিউড ভাইজান সালমান খান! কবে বিয়ে করবেন অভিনেতা, বছরের পর বছর এই প্রশ্ন করে যাচ্ছেন তার ভক্তরা। একাধিক খ্যাতনামা অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। পরিণতি পায়নি একটিও।

যদিও সঙ্গীতা বিজলানিকে বিয়ে করবেন মনস্থির করে ফেলেছিলেন। বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে যায়। কিন্তু শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে দেন সঙ্গীতা। তারপর প্রেমের গুঞ্জন শোনা গেছে বহুবার। তবুও বিবাহিত তকমা পাশে জোটেনি।

অভিনেতার নাকি বিয়ে হওয়া বেশ মুশকিল বলেই জানিয়েছিলেন এক জ্যোতিষী। এবার ‘বিগ বস্ ১৮’ এর মঞ্চে হাজির হয়েছেন আধ্যাত্মিক গুরু অনিরুদ্ধ আর্চায। যাকেই সালমান জানালেন, কেমন জীবনসঙ্গী চান তিনি।

সঙ্গীতা বিজলানি, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফের সঙ্গে প্রেম করেছেন সালমান। কোনও সম্পর্কই স্থায়ী হয়নি ভাইজানের। ছেলের বিবাহ পরিকল্পনা নিয়ে এক সাক্ষাৎকারে মুখ খুলেছিলেন সালমানের বাবা সেলিম খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে জ্যোতিষী সন্দীপ কোচর দাবি করেছেন অভিনেতার জন্মপঞ্জী নাকি তার হাতে এসেছে। সেই কোষ্টি দেখেই তিনি বলেন, ‘সালমানের জীবনে একাধিক নারী সঙ্গ হয়েছে। অনেকেই তাকে বিয়ে করতে চেয়েছেন কিন্তু সালমান নিজের মর্জির মালিক। তার মতিগতির সঙ্গে মানিয়ে নেওয়া মুখের কথা নয়।

এবার ‘বিগ বস্‌ ১৮’ মঞ্চে অতিথি হয়ে আসেন অনিরুদ্ধ আচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল এই গুরু। তিনি বলেন, এবার মেয়ে খুঁজতে হবে সালমানের জন্য।

এর জবাবেই সালমান বলে ওঠেন, ‘না না আর প্রয়েজন নেই।’ দমে যাননি আধ্যাত্মিক গুরু। তিনি পাল্টা বলেন, ‘এবার এমন মেয়ে খোঁজা হবে যে পালিয়ে যাবে না। এরপরই সালমানের উত্তর, ‘আমরা তো এমন মেয়ে চাই, যে পালিয়ে যাবে।’

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03