সর্বশেষ

সেই পর্নো তারকার সঙ্গে নাম জড়াচ্ছে শিল্পা শেঠির স্বামীর!

1727527327 raj 20240929 114922762City ads Investment (1)

ভুয়া পাসপোর্ট বহনের অভিযোগে বাংলাদেশি বংশোদ্ভূত নীল ছবির তারকা রিয়া বারদেকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ। এদিকে বলিউড তারকা শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রার গায়ে লেগে আছে পর্নো ছবি বানানোর অভিযোগ। এবার যেন দুইয়ে দুইয়ে চার মিলে যাচ্ছে। রিয়ার সঙ্গে জড়াচ্ছে রাজ কুন্দ্রার নাম।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে, প্রাথমিক ভাবে জানা গিয়েছিল, ধৃত ওই অভিনেত্রী প্রাপ্তবয়স্কদের জন্য নির্মিত ছবিতে অভিনয় করেন। তিনি নাকি রাজ কুন্দ্রার প্রযোজনায় কাজ করতেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন রাজ। ওই নারীকে চেনেন না দাবি করে বলেন, “আমি খুবই হতাশ। সম্প্রতি যে খবর ছড়িয়েছে, তাতে আমার নাম উল্লেখ করা হচ্ছে। বলা হচ্ছে, বেআইনিভাবে ভারতে বসবাসকারী ওই অভিনেত্রী আমার সঙ্গে কাজ করেছেন। আমি খুব স্পষ্ট করে দিতে চাই— আমি এই নারীকে চিনি না, কখনও দেখিনি। এমনকি যে সংস্থায় কাজ করেন ওই নারী, আমি তার সঙ্গেও কোনোদিন যুক্ত ছিলাম না।

রাজ আরও বলেন, “ঘটনার সঙ্গে নাম জড়িয়ে অকারণে আমাকে হেনস্থা করা হচ্ছে। আমি সব সময় সততার সঙ্গে ব্যবসা করেছি। এমন মিথ্যা অভিযোগ আমি সহ্য করব না।

শিল্পার স্বামী আইনি পদক্ষেপ নেবেন বলে ভাবছেন। এরইমধ্যে দ্বারস্থ হয়েছেন সাইবার ইউনিটের। তার আইনজীবী প্রশান্ত পাতিল বলেছেন, “মুম্বাই পুলিশ যাকে গ্রেফতার করেছে, তিনি শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার সংস্থায় কাজ করেন বলে খবর প্রকাশিত হয়েছে। এটি সম্পূর্ণ মিথ্যা। উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার মক্কেলের বদনাম করার জন্য ছড়ানো হচ্ছে।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের উল্লাসনগর থেকে তাকে গ্রেফতার করা হয় রিয়াকে। তিনি আরোহি নামেও পরিচিত। ভারতীয় পুলিশের দাবি, রিয়া এবং তার পরিবারের সকলেই বাংলাদেশের নাগরিক। তারা সবাই অনেকদিন ধরে অবৈধভাবে মহারাষ্ট্রে বসবাস করছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup