Long Popup (2)
সর্বশেষ

বাংলাদেশের সিনেমার শুটিংয়ে গিয়ে নেপালে আটকা পড়েছেন টালিউডের দুই অভিনেতা

043580fb5fe22592d2416f54b9eddc29 6a8fc3494da15City

বাংলাদেশের একটি সিনেমার শুটিং করতে গিয়ে নেপালে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছেন টালিউডের জনপ্রিয় দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। চীনের সীমান্তবর্তী নেপালের রসুয়া জেলায় আকস্মিক হড়পাবান ও প্রবল বৃষ্টির কারণে যোগাযোগব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় তাঁদের নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছিল। তবে অভিনেতা খরাজ মুখোপাধ্যায় আশ্বস্ত করে জানিয়েছেন, স্ত্রী ও শুটিং দলের অন্যান্য সদস্যসহ তাঁরা বর্তমানে হোটেলেই অবস্থান করছেন এবং সম্পূর্ণ নিরাপদে আছেন। গত ২০ আগস্ট নেপালে পৌঁছানোর পর থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বারবার শুটিং ব্যাহত হলেও চরম প্রতিকূলতার মধ্যেই তাঁরা নিজেদের কাজ শেষ করেছেন।

দুর্যোগের কারণে কাঠমান্ডু যাওয়ার প্রধান সড়কগুলো বন্ধ হয়ে পড়ায় পূর্বনির্ধারিত সকালের বিমানটি ধরতে পারেননি এই অভিনয়শিল্পীরা। বিকল্প পথ হিসেবে তাঁরা এখন সড়কপথে ভারতের সীমান্তবর্তী শহর গোরক্ষপুরে পৌঁছানোর চেষ্টা করছেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলে সেখান থেকেই আগামীকাল ২৮ আগস্ট সরাসরি বিমানে করে কলকাতায় ফেরার পরিকল্পনা রয়েছে তাঁদের। দীর্ঘ সময় তাঁদের ফোনে না পেয়ে পরিবার ও অনুরাগীদের মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়লেও বর্তমান খবরে সবাই কিছুটা স্বস্তি পেয়েছেন।

স্থানীয় প্রশাসন ও নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, তিব্বত থেকে নেমে আসা ভোতে কোশি নদীতে হঠাৎ পানি বেড়ে যাওয়ায় তিমুরে ও স্যাফ্রুবেশি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রসুয়া জেলায় হড়পাবানের ঘটনায় ইতিমধ্যেই অন্তত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বাজার, রাস্তাঘাট ও জলবিদ্যুৎ প্রকল্পের ব্যাপক ক্ষতির পাশাপাশি শতাধিক ভারতীয় নাগরিকসহ বহু পর্যটক এখনো নিখোঁজ রয়েছেন। উদ্ভূত পরিস্থিতিতে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে নেপালের সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা পুরোদমে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate