সর্বশেষ

হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

Arrest warrant issued against Hero AlamProbashir city Popup 19 03

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা হত্যাচেষ্টা ও মারধরের মামলায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম এবং তার সহযোগী আহসান হাবিব সেলিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বুধবার (১২ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।

মামলাটি করেছিলেন হিরো আলমের সাবেক স্ত্রী রিয়া মনি। তার আইনজীবী জিয়াউর রহমান চৌধুরী সাংবাদিকদের জানান, আসামিরা আদালতের জামিনের শর্ত ভঙ্গ করে নিয়মিত হাজিরা দিচ্ছিলেন না। এ কারণে তাদের জামিন বাতিলের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

গত ২৩ জুন হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন রিয়া মনি। মামলার এজাহারে উল্লেখ করা হয়, পারিবারিক মনোমালিন্যের জেরে হিরো আলম তাকে বাসা থেকে বের করে দেন। পরে মীমাংসার কথা বলে হাতিরঝিল এলাকার একটি বাসায় ডেকে নেন। সেখানে হিরো আলম, তার সহযোগী সেলিম এবং অজ্ঞাত আরও ১০–১২ জন মিলে তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করেন ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেন।

রিয়া মনি দাবি করেন, ঘটনার পর তিনি গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নেন এবং পরবর্তীতে প্রাণনাশের ভয় দেখিয়ে একাধিকবার যোগাযোগ করা হয়। ঘটনাটি প্রকাশ পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

এদিকে আদালতের নির্দেশনার পর পুলিশ সূত্র জানিয়েছে, আসামিদের গ্রেপ্তারের জন্য ইতিমধ্যে প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03