সর্বশেষ

কাকে বিয়ে করলেন জায়েদ খান

Zayed khanCity ads Investment (1)

ঢালিউডের জনপ্রিয় নায়ক জায়েদ খান আবারও আলোচনায়। এবার আলোচনার কেন্দ্রবিন্দু তার ব্যক্তিগত জীবন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, এক নারীর সঙ্গে পোজ দিয়েছেন এই অভিনেতা। ছবিগুলোতে দুজনের পোশাক, হাসি ও ফ্রেম দেখে অনেকে ধারণা করছেন বিয়ে করেছেন জায়েদ খান!

সেই ছবিগুলোই এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। অনেকেই লিখছেন, ‘নতুন জীবনের জন্য শুভেচ্ছা জায়েদ ভাই।’ কেউ কেউ আবার মজা করে বলছেন, ‘ঢালিউডের সালমান খানও অবশেষে বিয়ে করে ফেললেন!’

কাকে বিয়ে করেছেন জায়েদ খান সে বিষয়ে উল্লেখযোগ্য কোনো তথ্য মেলেনি। অনেকে কনের সঙ্গে জায়েদেরে ছবি পোস্ট করে লিখেছেন, মেয়ের জন্ম সিলেটে। এখন থাকেন নিউ ইয়র্কে। তবে নির্ভরযোগ্য কোনো সূত্রে এসব তথ্য নিশ্চিত হওয়া যায়নি। সেইসঙ্গে কবে কখন হয়েছে বিয়ে তাও জানা যায়নি।

515436311 2630168874003699 6098191368846936634 n

এখন পর্যন্ত এই বিয়ে নিয়ে জায়েদ খানের পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তার ঘনিষ্ঠ কয়েকজন সহকর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তারাও কিছু জানাতে পারেননি। ফলে বিষয়টি আপাতত গুঞ্জন বলেই মনে করা হচ্ছে। কেউ কেউ দাবি করছেন, কোনো একটি অনুষ্ঠানে অনুরোধ রাখতেই ওই নারীর সঙ্গে ছবি তুলেছেন জায়েদ খান।

জায়েদ খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ২০২৪ সালের মাঝামাঝি তিনি ব্যক্তগত কাজে দেশ ত্যাগ করেন তিনি। এরপর সে বছরের ৫ আগস্ট আওয়ামী লীগের পতন হলে আর দেশে ফেরেননি তিনি। শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।

ঢালিউডে দীর্ঘদিন ধরে সক্রিয় এই অভিনেতা ও প্রযোজক অনেকের কাছেই ‘ঢালিউডের সালমান খান হিসেবে পরিচিত। ব্যক্তিগত জীবন নিয়ে তিনি প্রায়ই আলোচনায় থাকেন। বিশেষ করে বিভিন্ন সময় তার সম্পর্ক, রাজনীতি ও চলচ্চিত্র সংশ্লিষ্ট অবস্থান নিয়ে অনেক বিতর্ক হয়েছে। প্রেম জীবনে অপু বিশ্বাস, পপি ও নায়িকা মাহির সঙ্গে তার প্রেমের গুঞ্জন ছিল। জায়েদ খানের ডিগবাজিও সোশ্যাল মিডিয়ায় বেশ মুখরোচক টপিক।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03