সর্বশেষ

হঠাৎ হাসপাতালে ভর্তি হানিয়া আমির

1758350091 862a1e29c4c0de2e5e4be4b7d3959b60City ads Investment (1)

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে হঠাৎ অসুস্থ হয়ে যুক্তরাষ্ট্রের হিউস্টনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতাল শয্যায় তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়।

231976 1 1760500453

তবে এখন পর্যন্ত হানিয়ার অসুস্থতার সঠিক কারণ জানা যায়নি। সাম্প্রতিক সময়ে তার প্রকাশিত ছবি ও ভিডিওগুলোতে অভিনেত্রীকে কিছুটা ক্লান্ত ও ফ্যাকাশে দেখা যাচ্ছিল। জানা গেছে, হানিয়া একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন।

পাকিস্তানের জিও টিভি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৪ অক্টোবর) হানিয়ার হাসপাতাল থেকে তোলা ছবিগুলো অনলাইনে ভাইরাল হয়। এ ঘটনায় ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করছেন। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করে জানতে চেয়েছেন, “হানিয়ার কী হয়েছে?”—এমন প্রশ্নে ভরে উঠেছে মন্তব্য বিভাগ।

Hania amir suddenly admitted to hospital

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীর ভক্তরা এখন প্রার্থনা ও নানা জল্পনায় মশগুল। কেউ কেউ তার পরিবার বা ম্যানেজমেন্টের কাছ থেকে আনুষ্ঠানিক আপডেটের অপেক্ষায় রয়েছেন। তবে এখনও পর্যন্ত নির্ভরযোগ্য কোনো সূত্র তার শারীরিক অবস্থার বিস্তারিত জানায়নি।

‘মুঝে প্যায়ার হুয়া থা’ খ্যাত এই তারকার ইনস্টাগ্রামে ১ কোটি ৯০ লক্ষাধিক অনুসারী রয়েছে, যা তাকে পাকিস্তানের অন্যতম জনপ্রিয় সেলিব্রিটিতে পরিণত করেছে। সম্প্রতি তিনি ভারতীয় অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে পাঞ্জাবি ছবি ‘সরদার জি ৩’-তে অভিনয় করে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনায় আসেন। অভিনয়ের পাশাপাশি হানিয়া নিয়মিত ফটোশুট ও সোশ্যাল মিডিয়া কার্যক্রমে সক্রিয় থাকেন, যেখানে তিনি ভক্তদের সঙ্গে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের ঝলক শেয়ার করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup