ঢালিউডের আলোচিত নায়িকাদের মধ্যে পরীমনির নাম প্রথম সারিতে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় ১৬ মিলিয়ন ফলোয়ারের সঙ্গে তিনি তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয়। সম্প্রতি জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকের’ দশম পর্বে হাজির হয়েছেন পরীমনি।
প্রায় ১০০ মিনিটের এই কথোপকথনে পরীমনি নিজের জীবনের কিছু চমকপ্রদ ও ব্যক্তিগত তথ্য শেয়ার করেছেন, যা আগে কখনো প্রকাশ করেননি। তিনি জানিয়েছেন, আগের মতো এখন আর অযত্নে কাজ করছেন না, বরং সব কিছু অনেক ভেবে-চিন্তে করছেন। এই পরিবর্তন মূলত তার সন্তানদের ভবিষ্যতের জন্য।
পডকাস্টে পরীমনি বলেন, অতীতে তার কোনো সঞ্চয় ছিল না, তবে এখন তিনি প্রতি মাসে কিছু টাকা সঞ্চয় করেন। তিনি চান, তার সন্তানরা বড় হয়ে এই সঞ্চয় উপভোগ করতে পারে। মজার ছলে তিনি বলেন, তিনি এখন পুণ্য ও প্রিয়মের মা, কিন্তু স্বপ্ন দেখেন ১০০ জন সন্তানের মা হওয়ার, এবং তাদের সুন্দরভাবে বড় করার।
আরও
পরীমনি আরও জানান, চলচ্চিত্রে ক্যারিয়ার শুরু করার আগে তিনি নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। তবে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে তিনি এত মুগ্ধ হন যে স্কুল থেকে পালিয়ে যান এবং আর ফিরে যাননি।
এই পডকাস্টের সঞ্চালক রুম্মান রশীদ খান এবং প্রযোজক জেড আই ফয়সাল। পরীমনি এতে তার ব্যক্তিগত জীবন, মাতৃত্ব এবং ক্যারিয়ারের কিছু অজানা কাহিনী শেয়ার করেছেন, যা দর্শকদের কাছে নতুন মাত্রা যোগ করেছে।












