সর্বশেষ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স আমাকে সুরক্ষা দেবেন : মেঘনা আলম

3b0b9a3b 98f8 45d9 bd99 ade4e866a67bCity ads Investment (1)

ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূতের পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মডেল মেঘনা আলম। বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

Image 46321 1744600466

মেঘনা লেখেন, ২০১৮ সালের এই দিনে সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যা করা হয়েছিল। সে ঘটনার মতোই এই দিনটি তাকে সত্য বলার ঝুঁকি ও ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসের কথা মনে করিয়ে দেয়।

তিনি অভিযোগ করেন, সাবেক রাষ্ট্রদূতের পরিবারের পক্ষ থেকে তাকে ব্যবহার করতে ব্যর্থ হয়ে এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তবে তিনি আশ্বস্ত হয়ে জানান, এ ধরনের ভয়ভীতি তাকে দমাতে পারবে না।

মেঘনার দাবি, সৌদি আরবের ক্রাউন প্রিন্স তার পাশে আছেন এবং কোনো ব্যক্তিগত স্বার্থ বা রাষ্ট্রদূতের পরিবারের ইচ্ছামতো কাজ হয় না। যারা নারীদের প্রতারণা বা প্রভাবিত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি মন্তব্য করেন।

Nrfj

উল্লেখ্য, সম্প্রতি মেঘনার বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় আদালতে তার মোবাইল ফোন, আইপ্যাড ও পাসপোর্ট জব্দ করার প্রস্তাব করা হলেও তা গ্রহণ করা হয়নি। মেঘনা নিজেই এসব সামগ্রী নিজের দখলে রাখার আবেদন করেছিলেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup