সর্বশেষ

হামলার শিকার হিরো আলম, হাসপাতালে ভর্তি

Hero alam, victim of attack, admitted to hospitalCity ads Investment (1)

রাজধানীতে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে আফতাবনগরের শেষ মাথায় এ ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা একদল যুবক তাকে রাস্তায় ফেলে বেদম মারধর করে পালিয়ে যায়।

Hero alom 20250930140422

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হিরো আলমকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, মাথা ও হাতে ব্যান্ডেজ দেওয়া হয়েছে এবং টি-শার্ট ছিঁড়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে দুটি টিম পাঠিয়েছে। তবে হামলাকারীদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, অ্যাম্বুলেন্সে করে আহত হিরো আলমকে হাসপাতালে নেওয়া হচ্ছে। বিষয়টি নিয়ে অনেকে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন।

হামলার কারণ এখনো স্পষ্ট না হলেও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে। হিরো আলমের ভক্ত ও অনুসারীরা দ্রুত তার সুস্থতা কামনা করছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup