সর্বশেষ

বিমানের ফ্রি টিকিটের জন্য শাওনকে বিয়ে করিনি: টয়া

I didn't marry shawn for a free plane ticket toyaProbashir city Popup 19 03

অভিনয় জগত থেকে পরিচয়, বন্ধুত্ব এবং তারপর বিয়ের পথ—এভাবেই একসঙ্গে জীবন শুরু করেছেন সৈয়দ জামান শাওন ও মুমতাহিনা চৌধুরী টয়া। দুজনেই অভিনয়শিল্পী হলেও শাওনের আরেকটি পরিচয় আছে, তিনি একজন বিমানের কেবিন ক্রু। ২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি তারা বিয়ে করেন এবং এখন দাম্পত্য জীবনের প্রায় পাঁচ বছর পার করে ফেলেছেন।

কেবিন ক্রু হিসেবে শাওন মাসের প্রায় ২০ দিন দেশের বাইরে থাকেন। তবে এই বিষয়টি তাদের বিয়ের আগে থেকেই উভয়ের মধ্যে আলোচনা হয়ে গেছে। সম্প্রতি দাম্পত্য জীবনের নানা বিষয় নিয়ে শাওন ও টয়া আলাপ করেন। সেই সময়ে টয়া হেসে বলেন, “আমি বিমানের ফ্রি টিকিটের জন্য বিয়ে করিনি।”

482206530 1199628411522908 6605325704898021361 n

শাওন এক সাক্ষাৎকারে জানান, “৬ মাসের সম্পর্কের মধ্যে টয়া জানতো কোন কোন দেশে আমাকে যেতে হয়, কত দিন থাকতে হয়, যাত্রাপথ কেমন। ফ্রি টিকিট পেলে কীভাবে ব্যবহার হয়, সবই আমি তাকে জানিয়েছিলাম। এছাড়া ডিসকাউন্টে টিকিটও পাই। একদিন টয়া জানতে চাইল, টিকিট পেলে কারা যেতে পারে।”

টিয়ার এই প্রশ্নের উত্তরে শাওন বলেন, “ফ্রি টিকিটে মা, বাবা, সন্তান ও স্ত্রী যেতে পারে।” স্ত্রী কথাটি বলার সঙ্গে সঙ্গে টয়ার চোখ বড় হয়ে যায়। তখনই শাওন বুঝেছিলেন, এই মেয়েটিই বিয়ের জন্য ‘হ্যাঁ’ বলবে। এরপর হাসি দিয়ে টয়া জানান, তিনি ফ্রি টিকিটের জন্য বিয়ে করেননি।

টয়ার মতে, তিনি ভ্রমণকে খুবই পছন্দ করেন। শাওনের কাজের কারণে অনেক সময় বাইরে থাকতে হয়, আর তখনই তিনি ভাবতেন, লাইফে ঘোরাঘুরি সহজ হবে। হেসে টয়া বলেন, “বিয়ের পাঁচ বছরেও কোনো ফ্রি টিকিট পাইনি। তবে শাওনের সঙ্গে ঘুরতে যাওয়া এবং তার পিছু পিছু যাওয়া আমার জন্য আনন্দের। এটা ফ্রি টিকিটের জন্য নয়, ভালো জীবন যাপনের জন্য।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03