সর্বশেষ

ইসলামি সংগীতে কোটি সাবস্ক্রাইবারের সাফল্যে হলি টিউন

Img 4363City ads Investment (1)

জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক সংগঠন কলরবের ইসলামী সংগীত প্রকাশের চুক্তিবদ্ধ পরিচিত প্ল্যাটফর্ম হলি টিউন এক কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক ছুঁয়েছে। পবিত্র সুরের মোহনীয় আবহে তৈরি ইসলামী সংগীতকে বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ইউটিউব চ্যানেলটি।

Img 4365

২০১১ সালে চ্যানেলটি তৈরি হলেও ২০১৬ সালে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয়। সংগীত ও ভিডিওর মান, গীতিকার-সুরকার-শিল্পীদের সমন্বিত প্রচেষ্টা, কন্টেন্ট নির্বাচন ও আধুনিক উপস্থাপনা সবকিছুর সম্মিলিত প্রয়াসে দ্রুত জনপ্রিয়তা অর্জন করে হলি টিউন।

এ পর্যন্ত চ্যানেলের ভিডিওগুলো দেখা হয়েছে আড়াইশো কোটিরও বেশি বার। প্রকাশিত কনটেন্টের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে, যার মধ্যে অন্তত ৫৬টি ভিডিও কোটির বেশি শ্রোতা দেখেছেন। শুধু বাংলাদেশ নয়, বিদেশের মাটিতেও বাংলা ভাষাভাষী দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয় এই প্ল্যাটফর্ম।

হলি টিউনে প্রকাশিত সংগীতগুলোর উল্লেখযোগ্য কলরবের শিল্পীরা হলেন, সাঈদ আহমাদ, ইমতিয়াজ মাসরুর, মুহাম্মদ বদরুজ্জামান, আবু রায়হান, আহমদ আব্দুল্লাহ, আমিনুল ইসলাম মামুন, ইয়াসিন হায়দার, ইকবাল মাহমুদ, দাউদ আনাম, নজরুল ইসলাম, ইলিয়াস আমিন,হুসাইন আদনান, মাহফুজুল আলম রহ, তাওহিদ জামিল, সালমান সাদী, ওমর আব্দুল্লাহ, আবির হাসান, ইমরানুল ফারহান, ক্বারি আবু রায়হান, সাঈদুজ্জামান নুর, হাসান মাহাদী, আবির মাহমুদ, তাহসিনুল ইসলাম, আহনাফ খালিদ, ফজলে এলাহী সাকিব, জাহিদ হাসান, নাসরুল্লাহ ইরফান, আব্দুল্লাহ মুশতাক, সাইফুল্লাহ নুর, জাহিদুল ইসলাম শাওন, রিফাত রহমান, হুমায়ুন কবির আজাদ ও হুজাইফা ইসলামসহ আরও অনেকে।

Img 4364

উল্লেখযোগ্য গীতিকার ও সুরকারগণ হলেন : সাইফ সিরাজ, আহমদ আব্দুল্লাহ, সায়ীদ উসমান, হুসাইন নুর, হুসাইন আল হাফিজ, জাফর আহমাদ রাবি, কাওসার আহমাদ সোহাইল, আমিনুল ইসলাম মামুন, তাওহিদ জামিল, সাঈদ আহমাদ, মুহাম্মদ বদরুজ্জামান, মুহিম মাহফুজ, আব্দুল কাদির হাওলাদার রহ, আবু রায়হান, ইয়াসিন হায়দার, এম কামরুজ্জামান, কাজী মারুফ, রফিকুল ইসলাম তাওহিদ, সেলিম সানী ও ইয়াসিন রুবেল প্রমুখ।

হলি টিউনের নাশিদগুলো উল্লেখযোগ্য যারা সাউন্ড ডিজাইন করেছেন : তানজিম রেজা, মাহফুজুল আলম রহ, খিজির মুহাম্মদ, তানভির খান, আরাফাত শেহজাদ ও জয়নাল আবেদীন একাত্ম প্রমুখ।

উল্লেখযোগ্য ভিডিও ডিরেক্টরগণ : ইয়ামিন এলান, এইচ আল হাদী, ভিকি জাহিদ, ফরহাদ আহমেদ, আবু বকর সিদ্দিক, জালাল আহমেদ, ফারুক তাহির, আলম মুরশেদ, তাওহিদ জামিল ও আবু তাহের প্রমুখ।

এ অর্জনে হলি টিউনের সিইও ও কলরবের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদরুজ্জামান বলেন-

“ইসলামী সংগীতকে ডিজিটালি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হলি টিউনের যাত্রা শুরু হয়েছিল। চ্যানেলটির এক কোটি সাবস্ক্রাইবার অর্জন আমাদের জন্য বড় প্রাপ্তি। প্রথমে মহান আল্লাহর প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর আমরা কৃতজ্ঞ কলরবের সকল শিল্পীর প্রতি, যাদের সহযোগিতায় পথচলা সহজ হয়েছে। কৃতজ্ঞতা স্বীকার করছি আমাদের গীতিকার, সুরকার ও নির্মাতাদের। স্মরণ করছি আমাদের উস্তাদ আইনুদ্দীন আল আজাদ রহ. কে, যিনি আমাদের পথচলায় অনুপ্রেরণা যুগিয়েছেন। ভালোবাসা ও শুভেচ্ছা জানাই আমাদের দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের- আশাকরি আগামী দিনও তারা আমাদের পাশে থাকবেন।”

কলরবের প্রধান পরিচালক রশিদ আহমাদ ফেরদৌস বলেন-

“হলি টিউনের এক কোটি সাবস্ক্রাইবার অর্জন ইসলামী সংগীত অঙ্গনের বড় সফলতা। যারা ইসলামী সংগীত নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য এটি অনুপ্রেরণা হবে।”

জনপ্রিয় শিল্পী ও কলরবের পরিচালক সাঈদ আহমাদ বলেন-

“সুরের মাধ্যমে ইসলামের বাণী ছড়িয়ে দিতে আমরা কলরব কাজ করছি। প্রতিষ্ঠার শুরু থেকেই হলি টিউন কলরবের সহযোগী হয়ে আছে। আগামীতেও ইসলামী সংগীতের সমৃদ্ধিতে হলি টিউন অবদান রেখে যাবে বলে আমাদের বিশ্বাস।”

কলরবের যুগ্ম নির্বাহী পরিচালক ও দর্শকপ্রিয় শিল্পী আবু রায়হান বলেন-

বাংলাদেশের ইসলামি সংগীত অঙ্গনে হলি টিউন এখন একটি প্রতিষ্ঠিত নাম। এ প্ল্যাটফর্মের শুরু থেকে কলরব শিল্পীদের নাশিদই ছিল এর প্রধান শক্তি, আর সেই ধারাবাহিক অবদানই আজ হলি টিউন-কে এনে দিয়েছে লক্ষাধিক শ্রোতার হৃদয়ে স্থান।

চ্যানেলটি ১০ লাখ সাবস্ক্রাইবার অতিক্রম করেছে যা নিঃসন্দেহে একটি গৌরবময় অর্জন। এ অর্জনের জন্য আন্তরিক শুভেচ্ছা। একইসাথে, কলরবের শিল্পীরা যে এই পথচলার মূল ভিত্তি হয়ে থেকেছেন এটিই আমাদের জন্য বিশেষ এক গর্ব।

উল্লেখ্য যে, ইউটিউবে বাংলা ইসলামি সংগীতের চ্যানেল হিসেবে হলি টিউনই প্রথম এক কোটি সাবস্ক্রাইবার অর্জন করেছে। এই অর্জনে কলরব ও হলি টিউনের সকল দায়িত্বশীল ও কলাকুশলীরা ভীষণ আনন্দিত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup