সর্বশেষ

অশ্লীলতার অভিযোগে ৬ মডেল-অভিনেত্রী ও ৩ নির্মাতাকে লিগ্যাল নোটিশ

Legal notices issued to 6 models actresses and 3 producers for obscenity chargesProbashir city Popup 19 03

সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ নিয়ে অশ্লীলতার অভিযোগ উঠেছে। এ কারণে এই ক্রিকেট লিগের কয়েকজন মেন্টরকে লিগ্যাল নোটিশ করা হয়েছে।

যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা হলেন মেন্টর প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম, তানিম রহমান অংশু এবং অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, মডেল শাম্মি ইসলাম নিলা ও আলিশা।

আইনজীবী মো. জাকির হোসেনের পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়েছে, সেলিব্রিটি ক্রিকেট লিগে কয়েকজন অভিনেত্রী তাদের শালীনতা বজায় না রেখে অশালীন অঙ্গভঙ্গি ও পোশাকের মাধ্যমে অশ্লীলতা ছড়াচ্ছেন, যা ক্রিকেটপ্রেমীদের মনে বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে।

নোটিশে আরও বলা হয়েছে, যেহেতু বাংলাদেশে বেশিরভাগ মানুষ মুসলিম এবং ইসলামকে অনুসরণ করে, তাই সেলিব্রিটি ক্রিকেট লিগের খেলোয়াড়দের শালীন পোশাক পরে খেলার জন্য আহ্বান করা হলো। এর মাধ্যমে সমাজ অশ্লীলতা থেকে রক্ষা পাবে এবং ক্রিকেটপ্রেমীদের মনে ক্রিকেটের প্রতি ভালোবাসা বাড়বে।

এছাড়া নির্মাতা প্রবীন রহমান চৌধুরী, গিয়াস উদ্দিন সেলিম ও তানিম রহমান অংশুকে তাদের খেলোয়াড়দের শালীন পোশাকে ফিরিয়ে আনার জন্য বলা হয়েছে। নোটিশ গ্রহণকারীদের আগামী ১৫ দিনের মধ্যে তাদের আচরণের জন্য জবাব দাখিল করতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03