সর্বশেষ

প্রবাসে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগ

প্রবাসে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেত্রীকে ধর্ষণের অভিযোগProbashir city Popup 19 03

স্পেন প্রবাসী ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাঈল হোসেন রায়হানের বিরুদ্ধে ছাত্রলীগের প্রবাসী এক নেত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (২৩ জুন) ছাত্রলীগের ওই নেত্রী নিজে বাদী হয়ে নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা করেছেন।

ইসমাঈল রায়হান নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের ইউসুফ আলীর ছেলে। মামলার পর বাবাকে নিয়ে লন্ডন পালিয়েছেন ওই সাবেক ছাত্রলীগ নেতা।

জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে মাদারীপুর জেলা ছাত্রলীগের এক নেত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইসমাঈল। বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে সেই ভিডিও মোবাইলে ধারণ করেন তিনি।

এরপর তিনি ভিকটিমকে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে ভিডিওটি ভাইরাল করার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন। সেই সঙ্গে ভুক্তভোগীর কাছে ২৫ লাখ টাকা দাবি করেন ইসমাইল। ভিকটিম ১০ লাখ টাকা দিলে রায়হান আরো টাকার জন্য চাপ দেয়।

পরে ওই নেত্রী নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

তবে অভিযুক্ত ইসমাঈল হোসেন সব অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয়েছিল।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03