সর্বশেষ

মসজিদ থেকে জুতা চুরি, ফেঁসে গেলেন প্রবাসী

মসজিদ থেকে জুতা চুরি, ফেঁসে গেলেন প্রবাসীCity ads Investment (1)

মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতের একটি মসজিদ থেকে জুতা চুরি করার অভিযোগে এক প্রবাসীকে আটক করা হয়েছে।

দেশটির অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা তাকে আটক করেছেন। রোববার (৯ জুন) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আরব টাইমস।

আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আটক ওই ব্যক্তির একটি ছবি প্রকাশ করেছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তিনি একজন মিসরীয় প্রবাসী।

এর আগেও তার অপরাধমূলক কর্মকাণ্ডের ইতিহাস রয়েছে। এসবের মধ্যে একাধিক চুরি ও বিশ্বাসভঙ্গের মতো ঘটনা রয়েছে।

মিসরীয় ওই প্রবাসী যে মসজিদটি থেকে জুতা চুরি করেছেন সেটি সালমিয়া এলাকায় অবস্থিত। এই ঘটনার একটি ভিভিও প্রকাশ করেছে আরব টাইমস।

সেখানে দেখা যায়, একজন ব্যক্তি একটি ব্যাগ নিয়ে মসজিদের গেটের ভেতরে প্রবেশ করেন। ভেতরে প্রবেশ করে তিনি জুতার বাক্সে রাখা জুতা তার ব্যাগে ঢুকাতে শুরু করেন।

এরপর ব্যাগ ভরা হয়ে গেলে তিনি বের হয়ে যান। এই চুরির অভিযোগে মিসরীয় ওই প্রবাসীকে কুয়েত থেকে নির্বাসিত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, কুয়েতের মোট জনসংখ্যা প্রায় ৪৮ লাখ। এর মধ্যে অন্তত ৩৩ লাখের মতো প্রবাসী আছেন। দেশটিতে এত বেশি বিদেশি বসবাস করেন যে এখন নিজ দেশে কুয়েতিরাই প্রায় সংখ্যালঘু।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup