সর্বশেষ

সৌদিতে ব্যাপক অভিযান, আটক ২০ হাজার

সৌদিতে ব্যাপক অভিযান, আটক ২০ হাজারProbashir city Popup 19 03

সৌদি আরবে এক বিশাল অভিযান চালিয়ে ২০ হাজারেরও বেশি অবৈধ বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসস্থান, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা সম্পর্কিত আইন কঠোরভাবে বাস্তবায়নের জন্য এই অভিযান পরিচালনা করে।

আরব নিউজের খবরে বলা হয়েছে, গত ১২ থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনী যৌথ অভিযান পরিচালনা করে ২০,১৫৯ জনকে আটক করেছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ১১,৩০২ জনকে আবাসিক আইন লঙ্ঘন, ৫,৬৫২ জনকে সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন এবং ৩,২০৫ জনকে শ্রম আইন লঙ্ঘন করার জন্য আটক করা হয়েছে।

এছাড়া সীমান্ত অতিক্রমের সময় ১,৮৬১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৩৩% ইয়েমেনি, ৬৫% ইথিওপিয়ান এবং ২% অন্যান্য জাতীয়তার নাগরিক। অবৈধভাবে সৌদি আরব ত্যাগ করার সময় আরও ১১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়া, আইন লঙ্ঘনকারীদের আশ্রয়, পরিবহন এবং নিয়োগের সাথে জড়িত ১৭ জনকেও গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে সৌদিতে ২৬,৪১১ পুরুষ এবং ২,৬১৯ নারীসহ মোট ২৯,৫৪০ জন প্রবাসী আইনি প্রক্রিয়ার বিভিন্ন ধাপে রয়েছেন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03