সর্বশেষ

২৬৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল ৩ ব্যাংক

২৬৫ কোটি টাকা তারল্য সহায়তা পেল ৩ ব্যাংকProbashir city Popup 19 03

আর্থিকভাবে দুর্বল তিনটি ব্যাংককে ২৬৫ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বিশেষ গ্যারান্টির আওতায় চারটি বেসরকারি ব্যাংক তাদের উদ্বৃত্ত তারল্য থেকে এ সহায়তা দেয়। তবে তারল্য গ্রহণকারী ব্যাংকগুলোর নাম প্রকাশ করা হয়নি। এর আগে সাতটি দুর্বল ব্যাংককে ৬ হাজার ৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র হোসনে আরা শিখা এসব তথ্য জানান।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, যে চারটি ব্যাংক তারল্য সহায়তা দিয়েছে সেগুলো হলো ডাচ্-বাংলা, দ্য সিটি ব্যাংক, ইস্টার্ন ও পূবালী ব্যাংক। গত সেপ্টেম্বর থেকে দুর্বল ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের বিশেষ গ্যারান্টির আওতায় তারল্য সহায়তা দেওয়া শুরু হয়।

এরপর গত ১৪ নভেম্বর দুর্বল সাতটি ব্যাংককে মোট ৬ হাজার ৫৮৫ কোটি টাকার তারল্য সহায়তা দেওয়া হয়। বাংলাদেশ ব্যাংকের বিশেষ গ্যারান্টির আওতায় মিউচুয়াল ট্রাস্ট, শাহজালাল ইসলামী, ব্র্যাক, সোনালী ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ওই তারল্য সহায়তা দেয়। সব মিলিয়ে বাংলাদেশ ব্যাংক নিজে দায় নিয়ে দুর্বল ব্যাংকগুলোকে দেওয়া তারল্য সহায়তার পরিমাণ দাঁড়াল ৬ হাজার ৮৫০ কোটি টাকা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03