সর্বশেষ

শাহজালালে ১ লাখ ৩৩ হাজার সৌদি রিয়াল জব্দ

শাহজালালে ১ লাখ ৩৩ হাজার সৌদি রিয়াল জব্দCity ads Investment (1)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকজন যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৩ হাজার সৌদি রিয়াল জব্দ করা হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

এতে বলা হয়, যাত্রীদের যাত্রা আরও প্রাণবন্ত ও সহজ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সোমবার ইউ এস বাংলা এয়ারলাইন্সের দুবাই ফ্লাইট বিএস-৩৪৩ এর কয়েকজন যাত্রী বহির্গমনের উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন। নিরাপত্তা তল্লাশির সময় তাদের ব্যাগ স্ক্যানিং মেশিনে দিলে দায়িত্বরত এভসেক স্ক্যানার ওই যাত্রীদের ব্যাগের ভেতর প্লাস্টিকের মোড়কে সুকৌশলে লুকায়িত অবস্থায় রাখা কাগজের মুদ্রা সাদৃশ্য বস্তু দেখতে পান।

ওই যাত্রীদের জিজ্ঞাসা করা হলে তারা কোনো উত্তর দিতে পারেননি। পরবর্তীতে কাস্টমস সদস্যসহ নিরাপত্তা সদস্যদের উপস্থিতিতে ব্যাগগুলো খোলা হলে বিপুল পরিমাণ সৌদি রিয়ালের অস্তিত্ব পাওয়া যায়।

তবে এই পরিমাণ অর্থের তথ্য ওই যাত্রীদের জানা ছিল না, পাসপোর্টে এনডোর্স করা ছিল না এবং সুকৌশলে লুকায়িত ছিল। পরবর্তীতে ওই যাত্রীদেরকে সন্দেহভাজন হওয়ায় এয়ারলাইন্স থেকে অফলোড করা হয় এবং কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে আলাদা একটি ঘটনায় বিমানবন্দরের একজন বিদেশি যাত্রী থেকে ২০ লিটার মদ জব্দ করা হয়েছে। এভসেক জানায়, সোমবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমসের ১ নম্বর গ্রিন চ্যানেল এলাকায় কর্তব্যরত থাকাকালীন অবস্থায় এভসেকের একজন সদস্য বিদেশি একজন যাত্রীকে কাস্টমস চেকিং ফাঁকি দিয়ে সুকৌশলে বের হওয়ার বিষয়টি লক্ষ করেন। পরে পাশে থাকা কর্তব্যরত কাস্টমস সদস্যের সঙ্গে নিয়ে সন্দেহভাজন যাত্রীদের ব্যাগ চেক করা হলে ২০ লিটার অ্যালকোহল পাওয়া যায়।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কাস্টমসের নিয়ম অনুযায়ী একজন বিদেশি নাগরিক তার পাসপোর্ট দেখিয়ে ১ লিটার মদ দেশে আনতে পারেন। তবে এর জন্য তাকে আগাম ঘোষণাপত্র পূরণ করে বিষয়টি কাস্টমসকে অবগত করতে হবে। ওই যাত্রী কোনো ঘোষণা দেননি। এলকোহলগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে এভসেক।

আরও দেখুন

https://www.youtube.com/watch?v=LAh8VLyU52w

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup