সর্বশেষ

বাংলাদেশসহ ১২৬ টি দেশের জন্য পাকিস্তানের ভিসা ফ্রি

বাংলাদেশসহ ১২৬ টি দেশের জন্য পাকিস্তানের ভিসা ফ্রিCity ads Investment (1)

ভ্রমণ প্রেমীদের জন্য দারুণ সুখবর দিলো পাকিস্তান। দেশটির সরকার ১২৬টি দেশের নাগরিকদের জন্য ভিসা ফ্রি সুবিধা চালু করেছে! এর মধ্যে বাংলাদেশও রয়েছে। অর্থাৎ, এবার বাংলাদেশি নাগরিকরা পাকিস্তান ভ্রমণ করতে চাইলে আর ভিসার জন্য ঝামেলা করতে হবে না।

গতকাল বুধবার (১৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ এক সংবাদ সম্মেলনে সকলের কাছে এ নতুন ভিসা নীতি উন্মোচন করেন।

তথ্যমন্ত্রী বলেন, গতকাল ১৪ আগস্ট থেকে ১২৬টি দেশের দর্শনার্থীদের জন্য ইলেকট্রনিক ভিসা (ই-ভিসা) ফি বাতিল করা হয়েছে এবং ভিসার আবেদন প্রক্রিয়াও খুব সহজ করা হয়েছে। এই ১২৬টি দেশগুলো থেকে ভ্রমণ ও ব্যবসায়িক উভয় কাজেই বিনামূল্যে ৯০ দিনের ভিসা পাওয়া যাবে।

এই সিদ্ধান্তের ফলে ভ্রমণকারীরা আরও সহজে পাকিস্তানে আসতে পারবেন এবং দেশের বিভিন্ন স্থান ঘুরে দেখতে পারবেন। পাকিস্তান সরকারের আশা, এই সিদ্ধান্তের ফলে দেশের পর্যটন খাতে ব্যাপক বিনিয়োগ হবে এবং আরো কর্মসংস্থান সৃষ্টি হবে।

এছাড়া মধ্য প্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকরা পাকিস্তানে প্রবেশ করার সময় পাসপোর্ট দেখানোর মাধ্যমেই অন-এরাইভাল ভিসা সুবিধা পাবেন বলে জানান তথ্যমন্ত্রী।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup