সর্বশেষ

ইসলামী ব্যাংকে গোলাগুলি, ৫ কর্মকর্তা গুলিবিদ্ধ

ইসলামী ব্যাংকে গোলাগুলি, ৫ কর্মকর্তা গুলিবিদ্ধCity ads Investment (1)

রাজধানীতে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে আজ রোববার (১১ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে গোলাগুলির এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের ৫ জন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েকশো বহিরাগত ব্যক্তি জোর করে ব্যাংকে প্রবেশের চেষ্টা করে। ব্যাংক কর্মকর্তারা তাদের বাধা দিলে তারা এলোপাতাড়ি গুলি চালায়।

গুলিবিদ্ধরা হলেন ইসলামী ব্যাংকের গোডাউন গার্ড শফিউল্লাহ সরদার, অফিসার মামুন, আব্দুর রহমান ও বাকী বিল্লাহ। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

ইসলামী ব্যাংক সূত্রে জানা যায়, সকালে ব্যাংক টাওয়ারের সামনে কয়েকশো বহিরাগত অবস্থান নিয়ে জামানতবিহীন ও অনিয়ম করে লোন কেলেঙ্কারির বিষয়ে বিক্ষোভ শুরু করে।

পরে এস আলম গ্রুপের হয়ে কাজ করা কয়েকজন কর্মকর্তাসহ প্রায় শতাধিক লোক অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করে। তাদের বাধা দিলে তারা গুলি চালায়। এ ঘটনার পর ব্যাংক কর্মকর্তারা পাল্টা ধাওয়া দিলে অস্ত্রধারীরা পালিয়ে যায়।

এদিকে, গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক কায়সার আলী পদত্যাগ করেন।

 

আরও দেখুন:

https://www.youtube.com/watch?v=O1qibo1TUPc

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup