সর্বশেষ

এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরাProbashir city Popup 19 03

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। পরিচ্ছন্নতা অভিযানের পর এবার কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে বাজারে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন তারা।

বুধবার (৭ আগস্ট) সকাল থেকে নগরীর বিভিন্ন কাঁচাবাজারসহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা।

নগরীর টমছম ব্রিজ ও রানীর বাজারে কাঁচা বাজার, মাছ বাজার মাংসের বাজারে মূল্য তালিকা দেখা হয়। কিছু কিছু দোকানের অন্যের তালিকা এখন করে সে অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা।

এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

এ সময় তারা বাজারে সব বিক্রেতাকে বলে আসেন যেন তারা কোনো ধরনের চাঁদাবাজির শিকার না হন, নিজেরা যেন কাউকে চাঁদা না দেন । এছাড়া অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও আহ্বান জানান তারা।

টমছম ব্রিজ বাজার পরিদর্শন শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেট দায়ী করেছে বিক্রেতারা।

এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ে শিক্ষার্থীরা

এছাড়া চিনি স্টক করে রাখা, মাছ ও মুরগির ওজনে কারচুপি, বাজারের চাঁদাবাজি এবং রাস্তার ওপরে দোকানপাট সিএনজিচালিত অটোস্ট্যান্ড পর্যবেক্ষণ করা হয়।

এছাড়া বুধবার সারাদিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাড়াও, বিএনসিসি ও স্কাউটের সদস্যরা নগরীর সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করেন।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03