সর্বশেষ

ডলার লেনদেনের ভুল তথ্য দিচ্ছে ব্যাংকগুলো

ডলার লেনদেনের ভুল তথ্য দিচ্ছে ব্যাংকগুলোProbashir city Popup 19 03

ব্যাংকগুলো কী পরিমাণ বৈদেশিক মুদ্রা লেনদেন করছে তার তথ্য নিয়মিত কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নিয়ম রয়েছে।

কিন্তু অনেক ব্যাংকই তা না মানছে না। কিছু ব্যাংক বৈদেশিক মুদ্রার হিসাব বিলম্বে দিচ্ছে আবার অনেক ব্যাংক ভুল তথ্য দিচ্ছে। এতে করে ব্যালেন্স অব পেমেন্ট হিসাবায়ন এবং মুদ্রানীতি প্রণয়ন ও তা বাস্তবায়নে সমস্যার পড়ছে কেন্দ্রীয় ব্যাংক।

এমন পরিস্থিতিতে ফরেন এক্সচেঞ্জ ড্যাশবোর্ডে বৈদেশিক মুদ্রার সঠিক তথ্য লেনদেনের ৮ কর্মঘণ্টার মধ্যে পাঠাতে বাণিজ্যিক ব্যাংকগুলো নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (৩১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।

নির্দেশনায় বলা হয়, এখন থেকে আমদানি ও রপ্তানির এলসির বৈদেশিক মুদ্রায় যেকোনো মূল্য পরিশোধ ও প্রাপ্তির ৮ কর্মঘণ্টার মধ্যে ড্যাশবোর্ডে তথ্য দিতে হবে। ড্যাশবোর্ডের বিভিন্ন মডিউলের নির্ধারিত টেমপ্লেটে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য প্রদান করতে হবে।

এছাড়া ড্যাশবোর্ডে রিপোর্টিং তদারকির জন্য ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের মাধ্যমে কার্যকর তদারকি ব্যবস্থা করতে হবে।

ফরেন এক্সচেঞ্জ ড্যাশবোর্ডে রিপোর্টিং বিষয়ে আগের জারি করা সব নির্দেশনা যথারীতি বলবৎ থাকবে এবং পরিপালন নিশ্চিত করতে হবে। পাশাপাশি নতুন এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03