সর্বশেষ

এবার বিমান চলাচলে সহযোগিতা করবে এফএএ

এবার বিমান চলাচলে সহযোগিতা করবে এফএএProbashir city Popup 19 03

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট পরিচালনায় সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) অ্যাটাশে ড্যানিয়েল জ্যাকব। সম্প্রতি ঢাকা সফরকালে এ বিষয়ে তিনি আশ্বাস দিয়েছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে।

গত ৯-১২ জুন ঢাকায় সফর করেন ড্যানিয়েল জ্যাকব। এ সময় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিএএবি) চেয়ারম্যান ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।

বৈঠকে ড্যানিয়েল জ্যাকব যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সরাসরি ফ্লাইট অর্জনের প্রক্রিয়া ব্যাখ্যা করেন।

বাংলাদেশকে ‘ক্যাটাগরি ১’ নিরাপত্তা রেটিং অর্জন করতে হলে যুক্তরাষ্ট্রের এফএএর ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট (আইএএসএ) বা আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচল নিরাপত্তা মূল্যায়নে উত্তীর্ণ হতে হবে। বাংলাদেশ আন্তর্জাতিক বেসামরিক উড়োজাহাজ চলাচল সংস্থার (আইসিএও) গুরুত্বপূর্ণ মান ও প্রস্তাবিত অনুশীলন মেনে চলে, বিষয়টি নিশ্চিত করবে এ রেটিং।

সিএএবির অনুরোধে এফএএ ক্যাটাগরি ১ রেটিংয়ের জন্য আইএএসএ কার্যক্রম পরিচালনা করবে। সিএএবি এখনো ইন্টারন্যাশনাল এভিয়েশন সেফটি অ্যাসেসমেন্ট (আইএএসএ) বা আন্তর্জাতিক বিমান চলাচল নিরাপত্তা মূল্যায়নের জন্য এফএএ-কে অনুরোধ করেনি।

সিএএবি যদি ক্যাটাগরি ১ রেটিং অর্জন করে, তার পরের ধাপে যুক্তরাষ্ট্রের ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন (টিএসএ) একটি পৃথক মূল্যায়ন এবং পরিদর্শন পরিচালনা করবে। এ মূল্যায়ন নির্ধারণ করবে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনস যুক্তরাষ্ট্র-বাংলাদেশের মধ্যে সরাসরি ফ্লাইটের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার শর্ত পূরণ করে কিনা।

গত কয়েক বছর ধরে সিএএবি ও বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে আন্তর্জাতিক মানের নিরাপত্তা অর্জনের জন্য বিনামূল্যে প্রযুক্তিগত সহায়তা দিয়ে আসছে এফএএ ও টিএসএ। এ জন্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিনামূল্যে স্ক্রিনিং সরঞ্জাম সরবরাহ করছে এবং বাংলাদেশী কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সরকার।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03