সর্বশেষ

প্রবাসীদের ভোগান্তি কমাতে আসছে সৌদি ও কাতার এয়ারলাইন্স

প্রবাসীদের ভোগান্তি কমাতে আসছে সৌদি ও কাতার এয়ারলাইন্সProbashir city Popup 19 03

চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে সৌদি ও কাতার এয়ারলাইন্স। ফলে বিমানবন্দরের ব্যস্ততা বাড়লেও এ অঞ্চলের যাত্রীদের ঢাকা হয়ে বিদেশ যাতায়াতের ঝামেলা কমবে। এর মধ্য দিয়ে পূরণ হবে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন।

বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্র জানায়, গত ঈদুল ফিতরের আগেই সৌদি এয়ারলাইন্সের চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা করার কথা ছিল। কিন্তু শিডিউল সমস্যার কারণে তারা তা করতে পারেনি।

আগামী সেপ্টেম্বরে ফ্লাইট চালু করতে পারে তারা। প্রাথমিকভাবে শাহ আমানত থেকে সৌদি আরবের জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা করবে।

কাতার এয়ারলাইন্সের সঙ্গেও আলোচনা প্রায় চূড়ান্ত হয়েছে। ফ্লাইট চালু করতে আগ্রহী হলেও তারা দিনক্ষণ ঠিক করতে পারেনি। তবে চলতি বছরেই ফ্লাইট চালু করবে।

দুটি এয়ারলাইন্সই ইতোমধ্যে বেসরকারি বিমান পরিবহন মন্ত্রণালয় থেকে ছাড়পত্র নিয়েছে। চীন, সিঙ্গাপুর ও ব্যাংকক রুটেও ফ্লাইট চালু করার চেষ্টা চলছে।

চট্টগ্রামের বিপুল সংখ্যক মানুষ বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে কাজ করছেন। ফলে দিন দিন উড়োজাহাজের চাহিদা বাড়ছে। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে যাত্রীদের ঢাকা হয়ে চলাচল করতে হয়। তাই চট্টগ্রাম বিমানবন্দর থেকে নতুন নতুন রুট ও ফ্লাইট চালুর দাবি দীর্ঘদিনের।

ইতোমধ্যে বেশ কয়েক দফা চট্টগ্রাম চেম্বার থেকে মন্ত্রণালয়ে চিঠি দিয়ে এ বিষয়ে উদ্যোগ নিতে তাগাদা দেওয়া হয়েছে। সৌদি ও কাতার এয়ারলাইন্স এগিয়ে আসায় চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03