দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর মালিবাগ শাখায় আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান।
অনুষ্ঠানে শাখার প্রায় ৫ হাজার গ্রাহকের মধ্য থেকে নির্বাচিত ১০ জন বিশেষ গ্রাহককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছে আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন। প্রবাসীর সিটি লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের মালিবাগ শাখার ব্যবস্থাপক মো: সাজ্জাদ হোসেন এবং হেড অফিসের হেড অব কর্পোরেট ব্যাংকিং মোহাম্মাদ মুশফেকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এই সম্মাননাকে প্রবাসীর সিটি তাদের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে।











