সর্বশেষ

প্রবাসীর সিটিকে এবি ব্যাংকের সম্মাননা

0a3d92b9 ac9d 4727 9a4d e9eb50ce8d26Probashir city Popup 19 03

দেশের অন্যতম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান এবি ব্যাংকের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে রাজধানীর মালিবাগ শাখায় আয়োজন করা হয় এক বিশেষ অনুষ্ঠান।

অনুষ্ঠানে শাখার প্রায় ৫ হাজার গ্রাহকের মধ্য থেকে নির্বাচিত ১০ জন বিশেষ গ্রাহককে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তদের মধ্যে রয়েছে আবাসন খাতের স্বনামধন্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড।

Bb346fab 3b17 4a8e af05 1e3b5180d3a0

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে সম্মাননা স্মারক তুলে দেন। প্রবাসীর সিটি লিমিটেডের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিনিধিরা সম্মাননা গ্রহণ করেন।

102b52cf 10b9 4dd5 964d 66b3a34d4ff8

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবি ব্যাংকের মালিবাগ শাখার ব্যবস্থাপক মো: সাজ্জাদ হোসেন এবং হেড অফিসের হেড অব কর্পোরেট ব্যাংকিং মোহাম্মাদ মুশফেকুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

463e1014 7859 48d8 b785 84603594e9ca

এই সম্মাননাকে প্রবাসীর সিটি তাদের অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে দেখছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03