সর্বশেষ

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ছাড়াল ২ লাখ টাকা

GoldCity ads Investment (1)

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। নতুন দর অনুযায়ী প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭২৬ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। সোমবার (৬ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে নতুন দর কার্যকর হবে।

বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বাড়ায় স্থানীয় বাজারেও এর প্রভাব পড়েছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

নতুন তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি প্রতি দাম হবে ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

তবে রুপার দাম অপরিবর্তিত থাকছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেটের ৩ হাজার ৪৫৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৯৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ২২৮ টাকায় বিক্রি হবে।

এর আগে আজ পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হয়েছে ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকায়। নতুন দাম কার্যকর হলে এটি আবারও রেকর্ড ছুঁবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup