সর্বশেষ

যে দামে আজ বিক্রি হচ্ছে সোনা, ভরিতে কত?

Gold সোনাProbashir city Popup 19 03

দেশের বাজারে আবারও সোনার দাম বেড়েছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ১ লাখ ৮৫ হাজার ৯৪৭ টাকায়। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম হিসেবে রেকর্ড গড়ল।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, প্রতি ভরিতে ৩ হাজার ১৩৭ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন দামের মধ্যে ২১ ক্যারেটের সোনা বিক্রি হবে ১ লাখ ৭৭ হাজার ৫০৩ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৫২ হাজার ১৪৫ টাকায় এবং সনাতন পদ্ধতির সোনা বিক্রি হবে ১ লাখ ২৬ হাজার ১৪৬ টাকায়।

বাজুসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মান অনুযায়ী মজুরির তারতম্য হতে পারে।

এর আগে ৯ সেপ্টেম্বর সর্বশেষ দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা, যা তখন পর্যন্ত ছিল সর্বোচ্চ। চলতি বছর এখন পর্যন্ত ৫২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ৩৬ বার বেড়েছে, আর কমেছে মাত্র ১৬ বার।

অন্যদিকে, সোনার দামের উর্ধ্বগতি সত্ত্বেও দেশে রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়, ২১ ক্যারেট ২ হাজার ৬৮৩ টাকায়, ১৮ ক্যারেট ২ হাজার ২৯৮ টাকায় এবং সনাতন পদ্ধতির রুপা বিক্রি হচ্ছে ১ হাজার ৭২৬ টাকায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03