সর্বশেষ

স্বর্ণের দামে রেকর্ড পরিবর্তন, অবাক ব্যবসায়ীরাও

1354683554City ads Investment (1)

বিশ্ববাজারে টানা দ্বিতীয় দিন স্বর্ণের দামে ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) স্বর্ণের দাম প্রতি আউন্সে ৩ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে নতুন রেকর্ড গড়েছে। ২৪ ঘণ্টারও কম সময়ে এ মূল্যবৃদ্ধি বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের বিস্মিত করেছে।

বিশ্লেষকদের মতে, দুর্বল মার্কিন ডলার এবং সেপ্টেম্বরে ফেডারেল রিজার্ভ সুদের হার কমাতে পারে—এমন প্রত্যাশাই স্বর্ণের চাহিদা বাড়িয়ে তুলেছে। রেকর্ড দামে স্বর্ণ কেনার ক্ষেত্রে নতুন বিনিয়োগকারীরা কিছুটা নিরুৎসাহিত হলেও বাজারের গতি শক্তিশালী রয়েছে।

রয়টার্স জানায়, দিনের শুরুতে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩,৫০৮.৫০ ডলার পর্যন্ত ওঠে, যা এ বছরের সর্বোচ্চ। এ পর্যন্ত ২০২৪ সালে বুলিয়নের দাম ৩৩ শতাংশ বেড়েছে। পরে দিনের মধ্যভাগে স্পট গোল্ড ০.৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৩,৪৯৬ ডলারে। আর ডিসেম্বর সরবরাহের জন্য মার্কিন ফিউচার গোল্ড ১.৪ শতাংশ বেড়ে পৌঁছেছে ৩,৫৬৫.৫০ ডলারে।

আর্থিক বিশ্লেষকরা বলছেন, দুর্বল অর্থনৈতিক প্রেক্ষাপট, সুদের হার কমানোর সম্ভাবনা এবং যুক্তরাষ্ট্রের নীতিগত অনিশ্চয়তা স্বর্ণবাজারকে চাঙা করেছে। ফেডারেল রিজার্ভ ব্যাংকের কর্মকর্তাদের ‘ডোভিশ’ মন্তব্য ও আদালতের রায়েও ডলারের ওপর চাপ বেড়েছে, যা স্বর্ণের দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে।

এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাব পড়েছে বাংলাদেশেও। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, স্থানীয় বাজারে নতুন করে ভরিতে ১ হাজার ৪৭০ টাকা বেড়েছে স্বর্ণের দাম। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে কার্যকর এ দামে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup