সর্বশেষ

দেশে কত দামে স্বর্ণ ও রুপা বিক্রি হচ্ছে আজ?

At what price is gold and silver being sold in the country todayCity ads Investment (1)

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দেশের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে দেয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। নতুন দাম অনুযায়ী, বৃহস্পতিবার (২৮ আগস্ট) থেকে বাজারে এ মূল্য কার্যকর রয়েছে।

নতুন সমন্বয় অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৭২ হাজার ৬৫১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪১ হাজার ২৬৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ১৬ হাজার ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। বাজুসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, স্বর্ণের মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরিতে পার্থক্য হতে পারে।

এর আগে গত ২৪ জুলাই বাজুস স্বর্ণের দাম কমিয়েছিল। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়ায় ১ লাখ ৭১ হাজার ৬০১ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৬৩ হাজার ৭৯৮ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৪০ হাজার ৪০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ১৬ হাজার ১২৭ টাকা।

পরিসংখ্যান বলছে, চলতি বছর এখন পর্যন্ত মোট ৪৬ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩০ বার দাম বেড়েছে, আর কমানো হয়েছে মাত্র ১৬ বার। গত বছর (২০২৪ সালে) মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার দাম বাড়ানো এবং ২৭ বার কমানো হয়েছিল।

তবে স্বর্ণের দাম বাড়লেও রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৮১১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬৮৩ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ২৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ভরিপ্রতি ১ হাজার ৭২৬ টাকা অপরিবর্তিত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup